হলিউড স্টার ও বিজনেসউম্যান কিম কার্দাশিয়ান সম্প্রতি এক রকম রাগে ফেটে পড়েছেন। ক্ষোভ ঝেড়েছেন মনোবিদদের ওপর! কারণ, তাদের ভবিষ্যদ্বাণী ফলেনি। অর্থাৎ তার আইনজীবীর (বার) পরীক্ষায় পাশ করার ভবিষ্যতবাণী বিফলে গিয়েছে। মনোবিদদের সকল পূর্বাভাস যে পুরোপুরি মিথ্যে ছিল—সেই বিষয়েই তিনি কঠোর প্রতিক্রিয়া দিয়েছেন।
কিম জানিয়েছেন, ২০২৫ সালের জুলাইয়ে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় বার এট ল’ পরীক্ষায় অংশ নিয়েছিলেন, কিন্তু তিনি ফেল করেছেন।
তারপর একটি টিকটক ভিডিওতে দেখা গেছে, যেখানে মেকআপ চলাকালীন ফোনে কাউকে তিনি বলছেন, ‘এই যে আমরা যেসব মনোবিদ–এর সঙ্গে দেখা করেছি, যাদের জন্য আমরা কখনও কখনও আসক্ত হয়ে পড়ি—তারা মূলত মানুষকে বোকা বানানোর মেশিন। পরীক্ষার আগে চারজনের বেশি সাইকোলোজিস্ট আমাকে বলেছিল, আমি পাশ করবো। ফলাফল প্রকাশের পর বুঝলাম, তারা সবাই মিথ্যাবাদী।’ jwARI.fetch( $( "#ari-image-jw691345e42c689" ) ); তিনি এটাও স্পষ্ট করে দিয়েছেন, ‘তাদের কোনও কথা বিশ্বাস করবেন না।’
বলা দরকার, কিম তার আইন পড়াশোনা ২০১৯ সাল থেকে শুরু করেছিলেন ক্যালিফোর্নিয়ার ল’ অফিস স্টাডি প্রোগ্রামের মাধ্যমে। যেটি এখনও শেষ করতে পারেননি ফলাফল বিপর্যয়ের কারণে।
মজার বিষয়, তার নতুন হুলু সিরিজ ‘অলস ফেয়ার’–এ আইনজীবীর চরিত্রে অভিনয় করছেন কিম। যদিও বাস্তবে এখনও আইনজীবী হতে পারেননি।
এমন পরিস্থিতিতে পরবর্তী পরিকল্পনা ও প্রতিক্রিয়া প্রসঙ্গে কিম ইনস্টাগ্রামে লিখেছেন, ‘আমি এখনও আইনজীবী নই। আমি এখন শুধু একজন ভালো পোশাক পরা আইনজীবীর ভূমিকায় আছি টিভিতে। আমার এই আইনজীবীর যাত্রার ছয় বছর হয়েছে, আর আমি এখনও আটকে নেই—পড়া চালিয়ে যাবো। নতুন উপায় বের করবো, মনোবল হারাবো না।’
তিনি উল্লেখ করেছেন, পরীক্ষায় ব্যর্থ হওয়াটা তার কাছে ‘পরাজয় নয়, বরং জ্বালানী’। jwARI.fetch( $( "#ari-image-jw691345e42c6bd" ) ); সূত্র: পিপল ও বিজনেস ইনসাইডার