পথচারীকে বাঁচাতে গিয়ে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে দুই তরুণের মৃত্যু

পথচারীকে বাঁচাতে গিয়ে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে দুই তরুণের মৃত্যু

নোয়াখালীর সোনাইমুড়ীতে এক পথচারী নারীকে বাঁচাতে গিয়ে মোটরসাইকেল আরোহী দুই তরুণের মৃত্যু হয়েছে। সোমবার (১০ নভেম্বর) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার বজরা ইউনিয়নের চৌমুহনী-সোনাইমুড়ী আঞ্চলিক সড়কের বগাদিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।  

নিহতরা হলেন- উপজেলার বারাহিপুর গ্রামের শাহরিয়ার সহিদ (২০) ও মোশারফ হোসেন (২০)।   পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার সোনাইমুড়ী বাজার থেকে মোটরসাইকেলযোগে সহিদ ও মোশারফ চৌমুহনীর উদ্দেশে রওনা হন। বগাদিয়া এলাকায় পৌঁছালে এক নারী পথচারী হঠাৎ রাস্তা অতিক্রম করার চেষ্টা করেন। এ সময় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে থাকা গাছের সঙ্গে ধাক্কা লাগে। এতে মোটরসাইকেলের এক আরোহী ঘটনাস্থলে মারা যান। আরেকজনকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।  

সোনাইমুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মোরশেদ আলম বাংলা ট্রিবিউনকে বলেন, ‌‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এক পথচারী নারীকে বাঁচাতে গিয়ে এ দুর্ঘটনা ঘটেছে। এ ঘটনায় চন্দ্রগঞ্জ হাইওয়ে থানা পুলিশ আইনগত ব্যবস্থা গ্রহণ করবে।’

Comments

0 total

Be the first to comment.

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ছাত্রীকে ধর্ষণের পর হত্যা: আদালতে আসামির স্বীকারোক্তি BanglaTribune | চট্টগ্রাম বিভাগ

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ছাত্রীকে ধর্ষণের পর হত্যা: আদালতে আসামির স্বীকারোক্তি

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) ২০২১-২২ শিক্ষাবর্ষের ছাত্রীকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে বলে আদালতে...

Sep 14, 2025

More from this User

View all posts by admin