পুলিশের অতিরিক্ত ডিআইজির ইন্তেকাল

পুলিশের অতিরিক্ত ডিআইজির ইন্তেকাল

পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত উপমহাপরিদর্শক (অতিরিক্ত ডিআইজি) মো. জালাল উদ্দিন আহমেদ চৌধুরী ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

আজ বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে পুলিশ সদর দপ্তর জানিয়েছে, আজ ভোর সাড়ে পাঁচটায় ঢাকার রাজারবাগে কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মো. জালাল উদ্দিন আহমেদ চৌধুরীর মৃত্যু হয়। মৃত্যুর সময় তাঁর বয়স হয়েছিল ৫২ বছর।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, মরহুমের জানাজা আজ সকালে রাজারবাগ পুলিশ লাইনসে এসআই শিরু মিয়া মিলনায়তনে অনুষ্ঠিত হয়। জানাজায় পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম, ঢাকায় পুলিশের বিভিন্ন ইউনিটের প্রধান, পুলিশ কর্মকর্তা, সদস্য, মরহুমের সহকর্মী ও আত্মীয়স্বজন অংশগ্রহণ করেন। জানাজা শেষে আইজিপি বাহারুল আলম, বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন ও ২০তম বিসিএস (পুলিশ) ব্যাচের পক্ষ থেকে মরহুমের কফিনে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করা হয়। তিনি স্ত্রী, দুই ছেলেসহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, মো. জালাল উদ্দিন আহমেদ চৌধুরী ২০তম বিসিএসে (পুলিশ) ২০০১ সালে সহকারী পুলিশ সুপার (এএসপি) পদে বাংলাদেশ পুলিশে যোগ দেন। তিনি এআইজি (সহকারী মহাপরিদর্শক) হিসেবে পুলিশ সদর দপ্তরে গণমাধ্যম বিভাগে, ডিসিপ্লিন অ্যান্ড প্রফেশনাল স্ট্যান্ডার্ড বিভাগ ও পুলিশ সদর দপ্তরের অপরাধ পূর্ব শাখায় কর্মরত ছিলেন। সর্বশেষ তিনি অতিরিক্ত ডিআইজি (ইন্সপেকশন–১) হিসেবে পুলিশ সদর দপ্তরে কর্মরত ছিলেন। তিনি জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে পূর্ব তিমুরে দায়িত্ব পালন করেন।

মো. জালাল উদ্দিনের জন্ম ১৯৭৩ সালে মৌলভীবাজার জেলার কুলাউড়া থানার মনসুর গ্রামে। আজ বাদ এশা সেখানেই পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হবে।

আইজিপি বাহারুল আলম ও বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন অতিরিক্ত ডিআইজি মো. জালাল উদ্দিনের মৃত্যুতে গভীর শোক ও দুঃখপ্রকাশ করেছে।

Comments

0 total

Be the first to comment.

সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে হাইকোর্টের চার বিচারপতির বিষয়ে তদন্ত চলছে Prothomalo | বাংলাদেশ

সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে হাইকোর্টের চার বিচারপতির বিষয়ে তদন্ত চলছে

অভিযোগের পরিপ্রেক্ষিতে বিচারকাজ থেকে বিরত রাখা হাইকোর্ট বিভাগের ১২ বিচারপতির মধ্যে ৪ বিচারপতির বিষয়ে...

Sep 13, 2025
প্রধান উপদেষ্টার বিশেষ সহকারীর সঙ্গে মার্কিন চার্জ দ্য অ্যাফেয়ার্সের বৈঠক Prothomalo | বাংলাদেশ

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারীর সঙ্গে মার্কিন চার্জ দ্য অ্যাফেয়ার্সের বৈঠক

বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের চার্জ দ্য অ্যাফেয়ার্স ট্রেসি অ্যান জ্যাকবসন ডাক, টেলিযোগাযোগ ও তথ্য...

Sep 12, 2025
দুর্গাপূজা যাতে শান্তিপূর্ণ না হতে পারে, সে জন্যই খাগড়াছড়ির ঘটনা: স্বরাষ্ট্র উপদেষ্টা Prothomalo | বাংলাদেশ

দুর্গাপূজা যাতে শান্তিপূর্ণ না হতে পারে, সে জন্যই খাগড়াছড়ির ঘটনা: স্বরাষ্ট্র উপদেষ্টা

শারদীয় দুর্গাপূজা যেন শান্তিপূর্ণভাবে না হতে পারে, সে জন্যই খাগড়াছড়িতে ‘সহিংস ঘটনা ঘটানো’ হয়েছে বলে...

Oct 01, 2025

More from this User

View all posts by admin