পুঁজিবাজারে বিনিয়োগ, সচেতনতায় স্ক্রল প্রচারের নির্দেশ

পুঁজিবাজারে বিনিয়োগ, সচেতনতায় স্ক্রল প্রচারের নির্দেশ

ঢাকা: দেশের সব টেলিভিশন চ্যানেলে স্ক্রলে বিনা খরচে পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধির বার্তা প্রচারের নির্দেশ দিয়েছে সরকার।

বুধবার (১৭ সেপ্টেম্বর) তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের টিভি-২ শাখা থেকে এ সংক্রান্ত নির্দেশনা জারি করা হয়।

উপসচিব মো. ইব্রাহিম ভূঞা স্বাক্ষরিত ওই নির্দেশনায় বলা হয়, বিনিয়োগকারীদের মধ্যে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) অনুরোধে দেশের সব টেলিভিশন চ্যানেলকে বিনা খরচে নির্দিষ্ট সময়ে স্ক্রলে সচেতনতামূলক বার্তা প্রচার করতে বলা হয়েছে।

এছাড়া, জেলা তথ্য অফিসগুলোর মাধ্যমে জনস্বার্থে বিনিয়োগ শিক্ষা ও সচেতনতামূলক অনুষ্ঠান সম্প্রচারের ব্যবস্থাও নিতে বলা হয়েছে।

প্রচারযোগ্য বার্তাসমূহ: বিনিয়োগে সচেতন হোন-গুজব বা প্রলোভনে বিনিয়োগ না করে, প্রকৃত তথ্যের ভিত্তিতে বিনিয়োগ করুন।

সচেতন বিনিয়োগ, সমৃদ্ধ আগামী।

বিস্তারিত জানতে ভিজিট করুন: www.finlitbd.com  এবং https://www.youtube.com/@financialliteracyprogramba6178

নির্দেশনায় আরও বলা হয়, বিনিয়োগকারীদের স্বার্থে বিএসইসির পত্রের মর্ম অনুযায়ী যথাযথ ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ করা হলো।

জিসিজি/এসআইএস

Comments

0 total

Be the first to comment.

More from this User

View all posts by admin