ভারতে পালানোর সময় সাবেক এমপির ব্যক্তিগত সহকারী গ্রেপ্তার

ভারতে পালানোর সময় সাবেক এমপির ব্যক্তিগত সহকারী গ্রেপ্তার

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে ভারতে পালানোর সময় চট্টগ্রামের রাউজানের সাবেক সংসদ সদস্য (এমপি) এবিএম ফজলে করিম চৌধুরীর ব্যক্তিগত সহকারী ইরফান আহমেদকে (৫২) গ্রেপ্তার করেছে ইমিগ্রেশন পুলিশ।

বুধবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে তাকে গ্রেপ্তার করে পরে আখাউড়া থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

গ্রেপ্তার ইরফান চট্টগ্রামের রাউজান উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি পদেও রয়েছেন।

আখাউড়া ইমিগ্রেশন পুলিশের ইনচার্জ পরিদর্শক আব্দুস সাত্তার জানান, ভারতে যাওয়ার সময় ইরফান আহমেদ চৌধুরী নামে একজনকে আটক করা হয়েছে। তার নামে ভাঙচুর, লুটসহ বিভিন্ন অভিযোগে একাধিক মামলা রয়েছে। আমরা চট্টগ্রামের রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) সঙ্গে যোগাযোগ করেছি, তিনি মামলার বিষয়টি নিশ্চিত করেছেন। গ্রেপ্তার ইরফানকে আখাউড়া থানায় হস্তান্তর করা হয়েছে।

এসআরএস

Comments

0 total

Be the first to comment.

More from this User

View all posts by admin