পূজামণ্ডপ এলাকায় সিএমপির কড়া নজরদারি

পূজামণ্ডপ এলাকায় সিএমপির কড়া নজরদারি

চট্টগ্রাম: আসন্ন শারদীয় দুর্গাপূজা–২০২৫ উদযাপনকে কেন্দ্র করে নগরের ট্রাফিক ব্যবস্থাপনা সুসংগঠিত ও কার্যকর রাখতে ট্রাফিক ‘সমন্বয় সভা’ করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)।  

মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) সকালে দামপাড়া পুলিশ লাইন্সের সিএমপি সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন সিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) মো. আসফিকুজ্জামান আকতার।

তিনি বলেন, শারদীয় দুর্গাপূজা শুধু ধর্মীয় উৎসব নয়, এটি সামাজিক সম্প্রীতির উজ্জ্বল দৃষ্টান্ত।

দুর্গাপূজা চলাকালীন পূজামণ্ডপকেন্দ্রিক এলাকায় নির্বিঘ্ন যান চলাচল নিশ্চিত করতে বিশেষ ট্রাফিক ব্যবস্থা গ্রহণ, গুরুত্বপূর্ণ পূজামণ্ডপ এলাকায় অতিরিক্ত ট্রাফিক পুলিশ মোতায়েন, বিকল্প সড়ক ব্যবহারের ব্যবস্থা, যানবাহনের পার্কিং নিয়ন্ত্রণ এবং সড়কে শৃঙ্খলা বজায় রাখাসহ নাগরিকদের নিরাপদ চলাচল নিশ্চিত করতে নানা পদক্ষেপের বিষয়ে বিস্তারিত আলোচনা হয়েছে সভায়।

সভায় উপস্থিত ছিলেন সিএমপির উপ-পুলিশ কমিশনার (পশ্চিম) হোসাইন মোহাম্মদ কবির ভূইয়া, উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক-উত্তর) নেছার উদ্দিন আহম্মেদ, সিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তাসহ বিভিন্ন স্টেকহোল্ডার প্রতিনিধি।

এমআই /টিসি

Comments

0 total

Be the first to comment.

চবির প্রাক্তনদের প্রাণের মেলা Banglanews24 | চট্টগ্রাম প্রতিদিন

চবির প্রাক্তনদের প্রাণের মেলা

চট্টগ্রাম: কয়েক দশক আগে কিংবা মাত্র কয়েক বছর আগে—যে সময়েই হোক, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শি...

Sep 12, 2025
কেএনএফের পোশাক তৈরি: ইউপিডিএফ নেতা সুইপ্রুর ৮ দিনের রিমান্ড Banglanews24 | চট্টগ্রাম প্রতিদিন

কেএনএফের পোশাক তৈরি: ইউপিডিএফ নেতা সুইপ্রুর ৮ দিনের রিমান্ড

চট্টগ্রাম নগরের পাহাড়তলী থানার সন্ত্রাসবিরোধী আইনে করা মামলায় কুকি-চিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) প...

Sep 23, 2025

More from this User

View all posts by admin