পূজামণ্ডপের অনাকাঙ্ক্ষিত ঘটনা জানতে ও ব্যবস্থা নিতে ‘শারদীয় সুরক্ষা অ্যাপ’ চালু এনটিএমসির

পূজামণ্ডপের অনাকাঙ্ক্ষিত ঘটনা জানতে ও ব্যবস্থা নিতে ‘শারদীয় সুরক্ষা অ্যাপ’ চালু এনটিএমসির

দেশের ৩১ হাজার ৫৭৬টি পূজামণ্ডপের গুরুত্ব বিবেচনা করে প্রতিটিতে ৪ থেকে ৮ জন করে আনসার সদস্য নিরাপত্তায় দায়িত্ব পালন করছেন। তাঁরা সেখান থেকে যেকোনো পরিস্থিতিতে অনাকাঙ্ক্ষিত ঘটনার তথ্য চালু হওয়া শারদীয় সুরক্ষা অ্যাপে পাঠালে এ–সংক্রান্ত নোটিফিকেশন তাৎক্ষণিকভাবে স্থানীয় আইনশৃঙ্খলা রক্ষার সঙ্গে যুক্ত ব্যক্তিবর্গ, সশস্ত্র বাহিনী, পুলিশ, র‍্যাব ও কোস্টগার্ডসহ সংশ্লিষ্টরা পান। এতে আইনশৃঙ্খলা রক্ষকারী বাহিনী দ্রুত এ ঘটনায় পদক্ষেপ নিতে ও তদন্ত করতে পারছেন।

শারদীয় দুর্গাপূজা মণ্ডপ শান্তিপূর্ণ ও নির্বিঘ্নে উদ্‌যাপন এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে শারদীয় সুরক্ষা আপ চালু করা নিয়ে মঙ্গলবার ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টারের (এনটিএমসি) মহাপরিচালক মেজর জেনারেল আবদুল কাইয়ুম মোল্লা রাজধানীর তেজগাঁওয়ে তার কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় অনুষ্ঠানে এসব কথা বলেন। এনটিএমসির নিজস্ব দক্ষ জনবল ও উদ্ভাবনী প্রযুক্তির মাধ্যমে শারদীয় সুরক্ষা নামের ওয়েব ও মোবাইল অ্যাপ চালু করা হয়। অনুষ্ঠানে নৌবাহিনীর কমান্ডার সাইফুর রহমান ভূঁইয়া শারদীয় সুরক্ষা অ্যাপের গুরুত্ব তুলে ধরেন।

সাইফুর রহমান বলেন, অ্যাপে বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী, পুলিশ, আনসার, কোস্টগার্ড, বর্ডার গার্ড, র‍্যাব, ডিজিএফআই, এনএসআই ও এসবি যৌথভাবে কাজ করছে। এ ছাড়া উপজেলা, জেলা, বিভাগ ও কেন্দ্রীয় পর্যায়ে প্রায় ১ হাজার কর্মকর্তা পর্যবেক্ষক হিসেবে সার্বক্ষণিক মনিটরিং করছে।

অনুষ্ঠানে জানানো হয়, শারদীয় দুর্গাপূজা-২০২৫ উপলক্ষে পূজামণ্ডপে অনাকাঙ্ক্ষিত ঘটনার রিপোর্ট ও তাৎক্ষণিক ব্যবস্থা নিশ্চিত করতে এনটিএমসি ‘শারদীয় সুরক্ষা অ্যাপ’ চালু করেছে। অ্যাপের মাধ্যমে পূজামণ্ডপ থেকে পাঠানো যেকোনো ঘটনার তথ্য আইনশৃঙ্খলা বাহিনীর পর্যবেক্ষক ও ফোকাল পয়েন্ট কর্মকর্তারা সরাসরি পাচ্ছেন। তাঁরা প্রয়োজন অনুযায়ী নির্দেশনা দিচ্ছেন এবং মাঠপর্যায়ের তৎপরতা পর্যবেক্ষণ করছেন। এনটিএমসির গঠিত সমন্বয় সেলে সব আইনশৃঙ্খলা বাহিনী ও গোয়েন্দা সংস্থার সদস্যরা একযোগে কাজ করছেন।  

এনটিএমসির মহাপরিচালক আবদুল কইয়ুম জানান, গুজব প্রতিরোধে সমন্বয় সেল এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রাপ্ত সব তথ্য যাচাই করা হচ্ছে। তিনি বলেন, ‘আমরা ৩১ হাজার ৫৭৬টি পূজামণ্ডপের সঙ্গে যুক্ত আছি। কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়ার জন্য প্রস্তুত আছি। পূজামণ্ডপে দায়িত্বে থাকা কর্মকর্তা লাইভ ভিডিও বা ছবি তুলে আমাদের পাঠাতে পারবেন।’

মহাপরিচালক আরও বলেন, ‘২০১৮ সালের একটি পূজামণ্ডপে দুর্গার হাত ভাঙার ছবি গত বছরের ছবি বলে প্রচার করা হয়েছিল। পরে যাচাই করে দেখা গেছে, এটি আসলেই ২০১৮ সালের ছবি।’

তিনি জানান, সুরক্ষা অ্যাপের সবচেয়ে বড় সুবিধা হলো পূজামণ্ডপে কে কী করছেন এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কী করছে—সবকিছুই সবার কাছে দৃশ্যমান। দেশের পূজামণ্ডপে দুই লাখের বেশি আনসার সদস্য নিরাপত্তার দায়িত্ব পালন করছেন। এ ছাড়া বিভিন্ন বাহিনীর সদস্যও সরাসরি অ্যাপে তথ্য দিচ্ছেন।

মতবিনিময় শেষে এনটিএমসির মহাপরিচালক সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন। এক প্রশ্নের জবাবে মহাপরিচালক বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে রাষ্ট্র অ্যাপে নিরাপত্তা মনটরিংয়ের দায়িত্ব দিলে এনটিএমসি তা বাস্তবায়নের চেষ্টা করবে। আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন, সারা দেশে ১৩২টি অনাকাঙ্ক্ষিত ঘটনায় পুলিশ (অ্যাকশন) পদক্ষেপ নিয়েছে।

Comments

0 total

Be the first to comment.

সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে হাইকোর্টের চার বিচারপতির বিষয়ে তদন্ত চলছে Prothomalo | বাংলাদেশ

সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে হাইকোর্টের চার বিচারপতির বিষয়ে তদন্ত চলছে

অভিযোগের পরিপ্রেক্ষিতে বিচারকাজ থেকে বিরত রাখা হাইকোর্ট বিভাগের ১২ বিচারপতির মধ্যে ৪ বিচারপতির বিষয়ে...

Sep 13, 2025
প্রধান উপদেষ্টার বিশেষ সহকারীর সঙ্গে মার্কিন চার্জ দ্য অ্যাফেয়ার্সের বৈঠক Prothomalo | বাংলাদেশ

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারীর সঙ্গে মার্কিন চার্জ দ্য অ্যাফেয়ার্সের বৈঠক

বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের চার্জ দ্য অ্যাফেয়ার্স ট্রেসি অ্যান জ্যাকবসন ডাক, টেলিযোগাযোগ ও তথ্য...

Sep 12, 2025
দুর্গাপূজা যাতে শান্তিপূর্ণ না হতে পারে, সে জন্যই খাগড়াছড়ির ঘটনা: স্বরাষ্ট্র উপদেষ্টা Prothomalo | বাংলাদেশ

দুর্গাপূজা যাতে শান্তিপূর্ণ না হতে পারে, সে জন্যই খাগড়াছড়ির ঘটনা: স্বরাষ্ট্র উপদেষ্টা

শারদীয় দুর্গাপূজা যেন শান্তিপূর্ণভাবে না হতে পারে, সে জন্যই খাগড়াছড়িতে ‘সহিংস ঘটনা ঘটানো’ হয়েছে বলে...

Oct 01, 2025

More from this User

View all posts by admin