পূজাতে অতিথি আপ্যায়নে পাতে রাখুন ইলিশের রেজালা

পূজাতে অতিথি আপ্যায়নে পাতে রাখুন ইলিশের রেজালা

উৎসবে মাছের পদ মানেই ইলিশ মাছের নানা স্বাদ। আর সপ্তমী, অষ্টমী বা নবমীতে ইলিশ মানেই বাঙালির দুর্বলতা। তাই অতিথি আপ্যায়নে ইলিশ মাছের নতুন কোনো পদ করতে চাইলে ইলিশের রেজালা করতে পারেন।

উপকরণ ১. ইলিশ মাছ ১টি (মাঝারি আকারের) ২. পেঁয়াজ মিহি করে কাটা আধা কাপ৩. আদাবাটা ১ চা চামচ ৪. রসুনবাটা আধা চা চামচ, ৫. পোস্তাদানা বাটা আধা চা চামচ৬. টক দই আধা কাপ ৭. গোটা এলাচ ও দারুচিনি ২টি করে ৮. তেজপাতা ২টি ৯. হলুদ ও মরিচের গুঁড়া ১ চা চামচ করে১০. কাঁচা মরিচ ৫/৬টি১১. আলু বোখারা ৩ টি ১২.বাদাম বাটা ১ চা চামচ১৩. তেল পরিমাণমতো১৪. লবণ পরিমাণমতো ১৫. চিনি স্বাদ অনুযায়ী

প্রস্তুত প্রণালিপ্রথমে ইলিশ মাছের টুকরোগুলো ভালভাবে ধুয়ে পরিষ্কার করে নিন। তেল গরম হলে পেঁয়াজ বাটা দিয়ে সোনালী ভেজে নিন। পেঁয়াজ ভাজা হলে আদা ও রসুন বাটা দিয়ে হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, পোস্তাদানা বাটা, টক দই, এলাচ, দারুচিনি ও লবণ দিয়ে ভালো করে মিশিয়ে মসলা কষিয়ে নিন।

মসলা কষানো হলে ইলিশ মাছ দিয়ে তাতে চিনি, আলু বোখারা, বাদামবাটা কাঁচামরিচ ও প্রয়োজন হলে অল্প পানি দিয়ে ১০ মিনিট চুলোয় দমে রাখুন। যাতে মসলার সুগন্ধ মাছের ভেতর ভালোভাবে মিশে যায়। হয়ে গেলে গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন সুস্বাদু ইলিশ মাছের রেজালা।

আরও পড়ুন চালতা দিয়ে ইলিশের টক ঝোলইলিশ মাছের মালাইকারি

এসএকেওয়াই/এএমপি/জেআইএম

Comments

0 total

Be the first to comment.

সামুদ্রিক মাছ কেন খাবেন Jagonews | লাইফস্টাইল

সামুদ্রিক মাছ কেন খাবেন

আপনি কি দিনভর অবসাদ, ঘুমের অস্বস্তি কিংবা চুল ঝরে যাওয়ার সমস্যায় ভুগছেন? অল্প খেয়ে ওজন বাড়ছে? বা ত...

Sep 13, 2025

More from this User

View all posts by admin