ভ্যাপসা গরমে স্বস্তির বৃষ্টি

ভ্যাপসা গরমে স্বস্তির বৃষ্টি

দিনভর ভ্যাপসা গরমের দুপুরের পর বৃষ্টি যেন স্বস্তি নিয়ে এলো। ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে হচ্ছে হালকা থেকে মাঝারি ধরনের এই বৃষ্টি। মৌসুমি বায়ুর প্রভাবে হওয়া এই বৃষ্টি আগামী কয়েকদিন থেমে থেমে কিছু কিছু এলাকায় হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর। 

মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) সকাল থেকে রাজধানীর আকাশ ছিল পরিষ্কার। সূর্যের তাপ ছিল অনেক বেশি। ভ্যাপসা গরমে অতিষ্ঠ হয়ে উঠেছিল রাজধানীবাসী। এই অবস্থায় হঠাৎই দুপুর-নাগাদ আকাশে মেঘ জমতে শুরু করে। এরপর বিকাল পোনে ৪টা দিকে শুরু হয় বৃষ্টি।  রাজধানীর পান্থপথ,  কলাবাগান, শুক্রাবাদ, রাজাবাজার, ধানমন্ডি,  কাওরান বাজার, গ্রিন রোডসহ অনেক এলাকায় বৃষ্টি হচ্ছে বলে খবর পাওয়া গেছে। 

আবহাওয়া অফিস জানায়, লঘুচাপের বর্ধিতাংশ পূর্ব উত্তর প্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের উত্তরাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর কম সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে। আগামী ৪৮ ঘণ্টার মধ্যে উত্তর বঙ্গোপসাগর ও  মধ্য বঙ্গোপসাগরে একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে।

মঙ্গলবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার  পূর্বাভাসে বলা হয়, ময়মনসিংহ, ঢাকা ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, রাজশাহী, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেইসঙ্গে সারা দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বৃষ্টি হতে পারে।

Comments

0 total

Be the first to comment.

বৃষ্টি থাকবে কত দিন BanglaTribune | আবহাওয়া

বৃষ্টি থাকবে কত দিন

দেশজুড়ে বৃষ্টিপাতের ফলে ভ্যাপসা গরমের অনুভূতি অনেকটাই কমেছে। আগামী পাঁচ দিনও দেশের বিভিন্ন অঞ্চলে বৃ...

Sep 12, 2025

More from this User

View all posts by admin