পপ তারকা কেটি পেরি ও কানাডার সাবেক প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো আবারও একসঙ্গে ধরা পড়লেন প্যারিসে। যদিও এবার আর গোপনে নয়, একেবারে প্রকাশ্যে এলেন হাতে হাত রেখে।
শনিবার (২৫ অক্টোবর) রাতে পেরির ৪১তম জন্মদিন উপলক্ষে দু’জনকে দেখা যায় বিখ্যাত ক্যাবারে শো ক্রেজি হর্স-এর উদ্দেশে বের হতে।
টিএমজির প্রকাশিত ছবি ও ভিডিওতে দেখা গেছে—হাতে হাত রেখে গাড়ির দিকে যাচ্ছেন এই জুটি। পেরির পরনে ছিল লাল সাটিনের লম্বা গাউন, খোঁপায় বাঁধা চুল; অন্যদিকে ট্রুডো ছিলেন কালো স্যুট ও টি-শার্টে একেবারে নৈমিত্তিক লুকে।
গত কয়েক মাস ধরেই গোপনে সম্পর্কের গুঞ্জন চলছে এই দুই তারকার মধ্যে। এর আগে ক্যালিফোর্নিয়ার সান্তা বারবারা উপকূলে পেরির ব্যক্তিগত ইয়টে তাদের চুম্বনের একটি ছবি ভাইরাল হয়েছিল।
‘ইউএস উইকলি’কে দেওয়া এক সূত্রের বরাতে জানা যায়, ‘কেটি এই সম্পর্ক নিয়ে বেশ খুশি। তারা অনেকটা সময় একান্তে কাটাচ্ছেন। কেটি চান না এখনই বিষয়টি প্রকাশ্যে আসুক।’ jwARI.fetch( $( "#ari-image-jw68ff471d1361e" ) ); আরেক সূত্রের দাবি, ট্রুডো-পেরি জুটি নিয়ে বন্ধুদের প্রতিক্রিয়া বেশ ইতিবাচক। তবে ট্রুডো এখনও পেরির অনেক ঘনিষ্ঠ বন্ধুর সঙ্গে দেখা করেননি।
এই বছরের জুলাইয়ে মন্ট্রিয়ালে ডিনারে একসঙ্গে দেখা যাওয়ার পর থেকেই তাদের সম্পর্ক নিয়ে জল্পনা শুরু হয়। পিপল ম্যাগাজিন জানিয়েছে, ট্রুডোই নাকি প্রথম থেকে সম্পর্কটি এগিয়ে নিতে আগ্রহী ছিলেন।
এক ঘনিষ্ঠ সূত্র বলেছে, ‘মন্ট্রিয়াল ডিনারের পর থেকেই ট্রুডো কেটির সঙ্গে যোগাযোগ রাখছেন। এমনকি তিনি কনসার্টের বিরতিতে ক্যালিফোর্নিয়ায় উড়ে গিয়েছিলেন পেরির সঙ্গে দেখা করতে। কেটি তাকে আকর্ষণীয় মনে করেন, আর ট্রুডোও আচরণে খুবই সম্মানজনক অবস্থান ধরে রেখেছেন।’
সূত্র আরও জানায়, প্রথমদিকে কেটি ডেটিংয়ে আগ্রহী ছিলেন না, কিন্তু যোগাযোগ রাখতে রাখতে দু’জনের মধ্যে বন্ধুত্ব গভীর হয়। দু’জনেরই অনেক মিল আছে, যা তাদের আরও কাছাকাছি এনেছে।
এই সম্পর্কের বিষয়ে পেরি ও ট্রুডো কেউই এখনও প্রকাশ্যে কিছু বলেননি। তবে পপ দুনিয়া ও রাজনৈতিক অঙ্গনে তাদের এই নতুন বন্ধন এখন সবচেয়ে আলোচিত বিষয়। jwARI.fetch( $( "#ari-image-jw68ff471d13654" ) ); সূত্র: ইএলএলই, টিএমজেড, পিপল