রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান, আওয়ামী লীগের ১৩ নেতাকর্মী গ্রেফতার

রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান, আওয়ামী লীগের ১৩ নেতাকর্মী গ্রেফতার

রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযানে চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের ১৩ জন নেতাকর্মীকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) ডিএমপির ডিমিয়া শাখা থেকে দেওয়া এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

গ্রেফতার ব্যক্তিদের মধ্যে রয়েছেন- ঢাকা বিশ্ববিদ্যালয় স্যার এএফ রহমান হল ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক এএসএম আল সনেট, বরগুনার সাবেক ছাত্রলীগ সভাপতি, মহিলা আওয়ামী লীগের স্থানীয় নেত্রী এবং একাধিক থানা ও কলেজ পর্যায়ের নেতাকর্মীরা।

এছাড়াও গ্রেফতার হওয়া অন্যান্যরা হলেন- খিলক্ষেত থানা ছাত্রলীগের সহ-সভাপতি কাজী আইনুল আসিফ (২৬), যশোর জেলার ঝিকরগাছা উপজেলার সাবেক চেয়ারম্যান ও বাঁকড়া ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মোহাম্মদ নিছার আলী (৫৫), সূত্রাপুর থানা আওয়ামী মৎস্যজীবী লীগ দক্ষিণের যুগ্ম সাধারণ সম্পাদক মো. আমিনুল হক ফয়সাল (৪৫), ছাত্রলীগের কর্মী মো. আকাশ (২৫), ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক মো. মুরসালিন তালুকদার (৩৪), আওয়ামী লীগের কর্মী মো. রিপন (৩৮), আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য মুহম্মদ আনিসুর রহমান (৫৭), বরগুনা জেলা আমতলী উপজেলার ছাত্রলীগের সাবেক সভাপতি ও উপজেলা আওয়ামী লীগ সদস্য মো. মাহবুবুল ইসলাম (৩৪), বরগুনা আমতলী উপজেলা মহিলা আওয়ামী লীগ সভানেত্রী ও উপজেলা আওয়ামী লীগ সদস্য নুসরাত জাহান লিমা (৪৬), ঢাকা বিশ্ববিদ্যালয় স্যার এএফ রহমান হল ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও মুক্তিযুদ্ধ মঞ্চের সভাপতি এএসএম আল সনেট (৩৬), লালবাগ থানা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি মো. বেলাল হোসেন তুহিন (২৯), মানিকগঞ্জ পৌরসভা আওয়ামী লীগ সভাপতি মো. আরশেদ আলী বিশ্বাস (৫৭) ও তিতুমীর কলেজ শাখা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি অভিমুন্য বিশ্বাস অভি (৩৫)।

ডিএমপি জানায়, সোমবার বিকাল থেকে রাত এবং মঙ্গলবার ভোর পর্যন্ত ঢাকার অন্তত ১০টি এলাকায় এই অভিযান পরিচালিত হয়। এরমধ্যে বাড্ডা লিংক রোড এলাকা থেকে কাজী আইনুল আসিফকে, মতিঝিল মেট্রোরেল স্টেশন এলাকা থেকে মোহাম্মদ নিছার আলীকে, যাত্রাবাড়ী এলাকা থেকে মো. আমিনুল হক ফয়সালকে, বাড্ডা এলাকায় মো. আকাশকে, তেজগাঁও এলাকা থেকে মো. মুরসালিন তালুকদারকে, বনশ্রী এলাকা থেকে মো. রিপন, মো. মাহবুবুল ইসলাম ও নুসরাত জাহান লিমাকে, ধানমন্ডি থেকে মুহম্মদ আনিসুর রহমানকে, রমনা থানার বেইলি রোড এলাকা থেকে এএসএম আল সনেটকে, রসুলবাগ থেকে মো. বেলাল হোসেন তুহিনকে, মুগদা এলাকা থেকে মো. আরশেদ আলী বিশ্বাসকে এবং রামপুরা এলাকা থেকে অভিমুন্য বিশ্বাস অভিকে গ্রেফতার করা হয়।

পুলিশ জানিয়েছে, গ্রেফতার ব্যক্তিদের মধ্যে মো. মাহবুবুল ইসলামের বিরুদ্ধে বরগুনার আমতলী থানায় একাধিক মামলা রয়েছে। এছাড়া বেশ কয়েকজনের বিরুদ্ধে রাজনৈতিক সহিংসতা, ঝটিকা মিছিল ও নিষিদ্ধ কার্যক্রমে অংশ নেওয়ার অভিযোগ রয়েছে। তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

Comments

0 total

Be the first to comment.

জুলাইয়ের মামলা থেকে বাঁচানোর কথা বলে চাঁদাবাজি, ৩ সমন্বয়ক কারাগারে BanglaTribune | অন্যান্য

জুলাইয়ের মামলা থেকে বাঁচানোর কথা বলে চাঁদাবাজি, ৩ সমন্বয়ক কারাগারে

জুলাই আন্দোলনের মামলা থেকে অব্যাহতির ব্যবস্থা করে দেওয়ার কথা বলে ১০ লাখ টাকা চাঁদা দাবি এবং সাড়ে পাঁ...

Sep 12, 2025

More from this User

View all posts by admin