রাজধানীতে আ. লীগের ২২ নেতাকর্মী গ্রেফতার

রাজধানীতে আ. লীগের ২২ নেতাকর্মী গ্রেফতার

ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) পৃথক অভিযানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ২২ নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে। গত ২৪ ঘণ্টায় রাজধানীর মতিঝিল, গুলশান, রমনা, লালবাগ, তেজগাঁও, উত্তরার সাইবার ক্রাইম বিভাগের টিম অভিযান পরিচালনা করে। 

মঙ্গলবার (১১ নভেম্বর) ডিএমপি মিডিয়া বিভাগ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। 

ডিবি জানায়, গ্রেফতার ব্যক্তিরা হলেন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের কদমতলী থানাধীন ৫৩ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সহ-সভাপতি সোহানুর রহমান মিশাল (২৯), নারায়ণগঞ্জ মহানগর ছাত্রলীগের সদস্য মোহাম্মদ আনিকুল ইসলাম নাঈম (৩২), তেজগাঁও শিল্পাঞ্চল থানা ২৪ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মিজানুর রহমান বাবু (৫৫), ঢাকা মহানগর দক্ষিণ ২৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মো. সোবহান মিয়া (৪৫), লক্ষ্মীপুর সদর উপজেলার ৬ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সেক্রেটারি মো. শাওন (২১), বেগমগঞ্জ উপজেলা ছাত্রলীগের সদস্য আবদুর রহিম (২৫), শেরে বাংলা নগর থানা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি মো. নুরুজ্জামান খান (৫১),  কাফরুল থানাধীন ৯৪ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক নুরুল হক তালুকদার (৫৫),  ৫৯ নম্বর ওয়ার্ড যুব মহিলা লীগের সভানেত্রী মোসা. বিলকিস আক্তার কলি (৪৪), ফেনী দাগনভূঞা উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শাখাওয়াত হোসেন সোহাগ (৫২), মিরপুর থানা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি মো. নজরুল ইসলাম লিটন (৫৫), গুরই ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাকির হোসেন,  ৩০ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের দফতর সম্পাদক মো. মিজান (৪৬), স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় সদস্য ইশতিয়াক আহমেদ জুয়েল (৪৬), মধুপুর উপজেলা শ্রমিক লীগের সাংগঠনিক সম্পাদক খালেকুজ্জামান লিটন (৫৫), সবুজবাগ থানা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. রিফাত (২১), রূপনগর থানা আওয়ামী লীগের সাবেক এমপি ইলিয়াস মোল্লার সহচর আবু সাঈদ মো. শায়খুল ইসলাম (৬৪), সাবেক কেন্দ্রীয় ছাত্রলীগ ও যুবলীগ নেতা মো. আরিফুল ইসলাম উজ্জ্বল (১৯), সাবেক ছাত্রলীগ নেতা আবির হাসান রাব্বি (২৮), জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি ও কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সভাপতি মো. আরিফুল ইসলাম (৩৬), কেন্দ্রীয় কৃষকলীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. নুরুল ইসলাম বাদশা (৪১) এবং  আওয়ামী লীগের ঝটিকা মিছিলের আয়োজক মো. কাজী আনিছুর রহমান (৪০)।

ডিবি সূত্র জানায়, গ্রেফতার ব্যক্তিরা কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ব্যানারে ১৩ নভেম্বরের তথাকথিত আসন্ন লকডাউন কর্মসূচি সফল করার জন্য রাজধানীতে ঝটিকা মিছিল ও নাশকতার পরিকল্পনা করছিল। তাদের কাছ থেকে মোবাইল ফোন ও বিভিন্ন যোগাযোগ মাধ্যমের চ্যাট, ভয়েস রেকর্ডসহ প্রমাণাদি জব্দ করা হয়েছে।

গ্রেফতারদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানায় ডিবি।

Comments

0 total

Be the first to comment.

জুলাইয়ের মামলা থেকে বাঁচানোর কথা বলে চাঁদাবাজি, ৩ সমন্বয়ক কারাগারে BanglaTribune | অন্যান্য

জুলাইয়ের মামলা থেকে বাঁচানোর কথা বলে চাঁদাবাজি, ৩ সমন্বয়ক কারাগারে

জুলাই আন্দোলনের মামলা থেকে অব্যাহতির ব্যবস্থা করে দেওয়ার কথা বলে ১০ লাখ টাকা চাঁদা দাবি এবং সাড়ে পাঁ...

Sep 12, 2025

More from this User

View all posts by admin