রাজধানীতে এনসিপির প্রতিবাদ মিছিল

রাজধানীতে এনসিপির প্রতিবাদ মিছিল

শেখ হাসিনাসহ গণহত্যায় অভিযুক্তদের বিচারের দাবি ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে রাজধানী ঢাকায় বিক্ষোভ মিছিল করেছে দাবিতে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।

বুধবার (১২ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বাংলামোটরে দলের অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দিন পাটওয়ারী ও দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ’র নেতৃত্বে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে শাহবাগ মোড়ে সমাবেশে মিলিত হয়।

এতে বিপুলসংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন। এ সময় তারা আওয়ামী লীগের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন।

বক্তারা বলেন, “ফ্যাসিস্টদের হাক ডাককে ভয় পায় না এনসিপি। আওয়ামী লীগের দোসর বা যে কারও অপচেষ্টাকে রুখে দিতে আমরা প্রস্তুত।”

এনসিপির পক্ষ থেকে বলা হয়, “জুলাইযোদ্ধাদের ভয় দেখিয়ে মাথাচাড়া দিয়ে উঠতে পারবে না কেউ। পারবে না দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করতে। তাদের যেকোনও অপতৎপরতা রুখে দিতে আমরা প্রস্তুত।”

Comments

0 total

Be the first to comment.

নিউইয়র্কে আখতারের ওপর হামলা: নিরাপত্তায় ব্যর্থতার জন্য দায়ীদের বিচার চায় এনসিপি BanglaTribune | দল ও সংগঠন

নিউইয়র্কে আখতারের ওপর হামলা: নিরাপত্তায় ব্যর্থতার জন্য দায়ীদের বিচার চায় এনসিপি

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, যুক্তরাষ্ট্রে সরকারি প্রটোকল কর্মকর্তাদের...

Sep 23, 2025

More from this User

View all posts by admin