রাজধানীতে এনসিসিপির সমাবেশে ‘জয় বাংলা’ স্লোগান, দেওয়া হলো থানায়

রাজধানীতে এনসিসিপির সমাবেশে ‘জয় বাংলা’ স্লোগান, দেওয়া হলো থানায়

রাজধানীতে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমাবেশে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ায় একজনকে আটক করে শাহবাগ থানায় সোপর্দ করেছেন নেতাকর্মীরা।

মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) বিকালে যুক্তরাষ্ট্রে এনসিপির সদস্য সচিব আখতার হোসেনের ওপর হামলার প্রতিবাদে শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে আয়োজিত সমাবেশে এ ঘটনা ঘটে।

আটক ব্যক্তির নাম মোকলেছুর রহমান। তিনি কেরানীগঞ্জের বাসিন্দা। তবে তিনি বর্তমানে এনসিপির রাজনীতির সঙ্গে জড়িত থাকলেও আগে আওয়ামী লীগের সঙ্গে সম্পৃক্ত ছিলেন বলে জানা গেছে।

এ ব্যাপারে শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. খালিদ মনসুর বাংলা ট্রিবিউনকে বলেন, ‘শাহবাগে এনসিপির একটি অনুষ্ঠানে আওয়ামী লীগের স্লোগান দিয়েছেন মোকলেছুর রহমান নামে এক ব্যক্তি। পরে দলটির কিছু নেতাকর্মী তাকে থানায় নিয়ে আসে।’

প্রাথমিকভাবে জানা যায়, তিনি ২০২২ সালের দিকে কেরানীগঞ্জে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন। পরে তিনি এনসিপির সঙ্গে যোগ দেন। তবে তার নামে কোনও মামলা বা অভিযোগের রেকর্ড পাওয়া যায়নি।

এনসিপির যুগ্ম সদস্য সচিব সাইফ মোস্তাফিজ বাংলা ট্রিবিউনকে বলেন, ‘তিনি আমাদের কেরানীগঞ্জ শাখার জনশক্তি। তবে কোনও পদে নেই।’

Comments

0 total

Be the first to comment.

জুলাইয়ের মামলা থেকে বাঁচানোর কথা বলে চাঁদাবাজি, ৩ সমন্বয়ক কারাগারে BanglaTribune | অন্যান্য

জুলাইয়ের মামলা থেকে বাঁচানোর কথা বলে চাঁদাবাজি, ৩ সমন্বয়ক কারাগারে

জুলাই আন্দোলনের মামলা থেকে অব্যাহতির ব্যবস্থা করে দেওয়ার কথা বলে ১০ লাখ টাকা চাঁদা দাবি এবং সাড়ে পাঁ...

Sep 12, 2025

More from this User

View all posts by admin