রাজধানীতে অভিযান, আ.লীগ ও অঙ্গসংগঠনের ৪ নেতাকর্মী গ্রেফতার

রাজধানীতে অভিযান, আ.লীগ ও অঙ্গসংগঠনের ৪ নেতাকর্মী গ্রেফতার

রাজধানীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের আরও চার নেতাকর্মীকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। রবিবার (১৪ সেপ্টেম্বর) রাতে এ অভিযান চালানো হয়।

গ্রেফতারকৃতরা হলেন– রাজশাহীর চারঘাট উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক ও সাবেক উপজেলা যুবলীগ সভাপতি কাজী মাহমুদুল হাসান মামুন (৪২), পটুয়াখালী জেলা আওয়ামী লীগের সাবেক সদস্য ও যুবলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান মনির (৪৮), কৃষক লীগের সাবেক সাধারণ সম্পাদক ও কালিকাপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সালমা জাহান (৪০) এবং গাজীপুর টঙ্গী থানা যুবলীগের সহ-সভাপতি ও গাজীপুর সিটি করপোরেশনের ৫৫ নম্বর ওয়ার্ডের যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান টিটু (৫২)।

সোমবার (১৫ সেপ্টেম্বর) ডিএমপির মিডিয়া শাখা থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, রবিবার রাত ১১টার দিকে হাতিরঝিল থানা এলাকায় অভিযান চালিয়ে কাজী মাহমুদুল হাসান মামুনকে গ্রেফতার করে ডিবি সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম দক্ষিণ বিভাগের অর্গানাইজড ক্রাইম ইনভেস্টিগেশন টিম। একই দিন সন্ধ্যা ৬টা ৫০ মিনিটে ধানমন্ডির ওয়্যারলেস সেন্টার এলাকায় অভিযান চালিয়ে মিজানুর রহমান মনির ও সালমা জাহানকে গ্রেফতার করে ডিবি মতিঝিল বিভাগের একটি টিম।

আরও জানা যায়, রবিবার রাত আনুমানিক ১১টা ৪৫ মিনিটে খিলগাঁও চৌধুরীপাড়া এলাকায় অভিযান চালিয়ে মোস্তাফিজুর রহমান টিটুকে গ্রেফতার করে ডিবি সাইবার বিভাগ।

ডিবির দাবি, গ্রেফতারকৃতরা সংঘবদ্ধ হয়ে আইনশৃঙ্খলা বিনষ্ট ও জনমনে আতঙ্ক সৃষ্টির উদ্দেশ্যে রাজধানীর বিভিন্ন স্থানে অপতৎপরতায় লিপ্ত ছিল। তাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগে বিভিন্ন থানায় মামলা রয়েছে।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

 

Comments

0 total

Be the first to comment.

জুলাইয়ের মামলা থেকে বাঁচানোর কথা বলে চাঁদাবাজি, ৩ সমন্বয়ক কারাগারে BanglaTribune | অন্যান্য

জুলাইয়ের মামলা থেকে বাঁচানোর কথা বলে চাঁদাবাজি, ৩ সমন্বয়ক কারাগারে

জুলাই আন্দোলনের মামলা থেকে অব্যাহতির ব্যবস্থা করে দেওয়ার কথা বলে ১০ লাখ টাকা চাঁদা দাবি এবং সাড়ে পাঁ...

Sep 12, 2025

More from this User

View all posts by admin