শেখ হাসিনার বিরুদ্ধে মামলায় আর দুই-একজন সাক্ষ্য নেওয়া হতে পারে: চিফ প্রসিকিউটর

শেখ হাসিনার বিরুদ্ধে মামলায় আর দুই-একজন সাক্ষ্য নেওয়া হতে পারে: চিফ প্রসিকিউটর

জুলাই গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের ঘটনায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে করা মামলায় আর দুই-একজনের সাক্ষ্য নেওয়ার পর এ মামলার সাক্ষ্য গ্রহণ শেষ হবে বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম।

আজ সোমবার দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল প্রাঙ্গণে তাজুল ইসলাম সাংবাদিকদের এ কথা বলেন।

শেখ হাসিনাসহ তিনজনের বিরুদ্ধে করা এ মামলায় আজ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল–১ এ ৪৬তম সাক্ষী হিসেবে জবানবন্দি দিয়েছেন আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান। মামলার অপর দুই আসামি হলেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান ও সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুন।

চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম বলেন, তিনি আশা করছেন, মাহমুদুর রহমানের সাক্ষ্য গ্রহণ শেষ হওয়ার পর আর দুই-একজন সাক্ষ্য প্রদান করার মাধ্যমে এই মামলার সাক্ষ্য গ্রহণ সমাপ্ত হবে। সাক্ষ্য গ্রহণ সমাপ্ত হলে বিচারের যে নিয়মতান্ত্রিক প্রক্রিয়া আছে, সেই প্রক্রিয়ায় বিচারটি সমাপ্তির দিকে ধাবিত হবে।

তাজুল ইসলাম বলেন, তাঁরা মনে করেন, এ মামলা প্রমাণের জন্য যথেষ্ট এভিডেন্স (তথ্যপ্রমাণ) এই আদালতে হাজির করতে সক্ষম হয়েছেন। সুতরাং আর সাক্ষ্য তেমন বেশি প্রয়োজন নেই। সে কারণে বাকি দুজনের সাক্ষ্য গ্রহণের পর মামলাটি সমাপ্তির জন্য প্রেয়ার (আবেদন) করা হবে। হয়তো পরে তাঁরা যুক্তিতর্কের দিকে যাব বলে আশা করছেন।

তাজুল ইসলাম বলেন, যেহেতু এখানে ডিফেন্সের (আসামিপক্ষ) পক্ষ থেকে সাক্ষী দেওয়ার ব্যাপার নেই, আসামি দুজন পলাতক আছেন। আর চৌধুরী আবদুল্লাহ আল-মামুন এ মামলায় দোষ স্বীকার করেছেন। সে কারণে হয়তো মামলাটি যুক্তিতর্কের জন্য নির্ধারিত হতে পারে।

শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান এ মামলায় পলাতক আছেন। আর অপর আসামি সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুন ‘অ্যাপ্রুভার’ (রাজসাক্ষী) হয়ে জবানবন্দি দিয়েছেন। আজ তাঁকে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে।

Comments

0 total

Be the first to comment.

সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে হাইকোর্টের চার বিচারপতির বিষয়ে তদন্ত চলছে Prothomalo | বাংলাদেশ

সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে হাইকোর্টের চার বিচারপতির বিষয়ে তদন্ত চলছে

অভিযোগের পরিপ্রেক্ষিতে বিচারকাজ থেকে বিরত রাখা হাইকোর্ট বিভাগের ১২ বিচারপতির মধ্যে ৪ বিচারপতির বিষয়ে...

Sep 13, 2025
প্রধান উপদেষ্টার বিশেষ সহকারীর সঙ্গে মার্কিন চার্জ দ্য অ্যাফেয়ার্সের বৈঠক Prothomalo | বাংলাদেশ

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারীর সঙ্গে মার্কিন চার্জ দ্য অ্যাফেয়ার্সের বৈঠক

বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের চার্জ দ্য অ্যাফেয়ার্স ট্রেসি অ্যান জ্যাকবসন ডাক, টেলিযোগাযোগ ও তথ্য...

Sep 12, 2025
দুর্গাপূজা যাতে শান্তিপূর্ণ না হতে পারে, সে জন্যই খাগড়াছড়ির ঘটনা: স্বরাষ্ট্র উপদেষ্টা Prothomalo | বাংলাদেশ

দুর্গাপূজা যাতে শান্তিপূর্ণ না হতে পারে, সে জন্যই খাগড়াছড়ির ঘটনা: স্বরাষ্ট্র উপদেষ্টা

শারদীয় দুর্গাপূজা যেন শান্তিপূর্ণভাবে না হতে পারে, সে জন্যই খাগড়াছড়িতে ‘সহিংস ঘটনা ঘটানো’ হয়েছে বলে...

Oct 01, 2025

More from this User

View all posts by admin