রাজধানীতে সাউথ এশিয়া ট্রেড ফেয়ার শুরু

রাজধানীতে সাউথ এশিয়া ট্রেড ফেয়ার শুরু

ঢাকায় শুরু হয়েছে চার দিনব্যাপী ‘সাউথ এশিয়া ট্রেড ফেয়ার’। সার্কভুক্ত দেশগুলোর অংশগ্রহণে রাজধানীতে ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) সকালে বাণিজ্য সচিব মাহবুবুর রহমান এই মেলার উদ্বোধন করেন। রফতানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) সূত্রে এসব তথ্য জানা গেছে।

ইপিবি জানিয়েছে, মেলা চলবে আগামী ২১ সেপ্টেম্বর পর্যন্ত। প্রতিদিন সকাল ১১টা থেকে রাত ১০টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য এটি উন্মুক্ত থাকবে। সার্ক চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এসসিসিআই) এই মেলার আয়োজন করেছে। এতে সার্বিক সহযোগিতা করছে এফবিসিসিআই, বাণিজ্য মন্ত্রণালয় ও ইপিবি।

আয়োজক সূত্রে জানা গেছে, মেলায় বাংলাদেশ, পাকিস্তান, শ্রীলঙ্কা ও আফগানিস্তানের ১০০টি স্টল রয়েছে। এর মধ্যে পাকিস্তানের ৭৭টি, বাংলাদেশের ১৭টি, আফগানিস্তানের পাঁচটি এবং শ্রীলঙ্কার একটি স্টল অংশ নিয়েছে। মেলায় ভারত, নেপাল ও ভুটানের কোনও স্টল না থাকলেও এসব দেশের প্রতিনিধিরা এতে অংশ নিয়েছেন।

উদ্বোধনী অনুষ্ঠানে এসসিসিআই’র সভাপতি জসিম উদ্দিন বলেন, দক্ষিণ এশিয়ার দেশগুলোকে ব্যবসা-বাণিজ্যের দিকে মনোযোগী হতে হবে। ইউরোপীয় ইউনিয়ন, সাফটার সদস্যরা নিজেদের মধ্যেই বড় ব্যবসা করে। আমাদের ৫ ট্রিলিয়ন ডলারের ইকোনমি। নিজেদের মধ্যে ব্যবসা-বাণিজ্য বাড়ানো উচিত।

এ সময় বাণিজ্য সচিব মাহবুবুর রহমান বলেন, আঞ্চলিক বাণিজ্য সম্প্রসারণে আমরা দীর্ঘদিন ধরে কাজ করছি। গত অর্থবছরে বাংলাদেশের পুরো রফতানির মাত্র ৪ শতাংশ সার্ক দেশগুলোতে হয়েছে। আমাদের বড় সম্ভাবনা আছে সার্কের দেশগুলোতে।

আগামী দিনে ইপিবি ৪৬টি বিভিন্ন দেশে বাংলাদেশি পণ্যের মেলা আয়োজন করবে জানিয়ে তিনি বলেন, এরই মধ্যে সার্ক সদস্যভুক্ত দেশ ও তাদের অ্যাসোসিয়েশন সঙ্গে আমরা কথা বলছি।

উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে ইপিবির ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ হাসান আরিফ উপস্থিত ছিলেন।

Comments

0 total

Be the first to comment.

এনবিআরের ৫৫৫ কর্মকর্তাকে বদলি BanglaTribune | অর্থ-বাণিজ্য

এনবিআরের ৫৫৫ কর্মকর্তাকে বদলি

জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) একযোগে ৫৫৫ সহকারী রাজস্ব কর্মকর্তাকে বদলি ও পদায়ন করেছে।মঙ্গলবার (১৬ সেপ...

Sep 16, 2025
শিগগিরই ইন্টারঅপারেবল পেমেন্ট সিস্টেম চালু করবে বাংলাদেশ ব্যাংক BanglaTribune | অর্থ-বাণিজ্য

শিগগিরই ইন্টারঅপারেবল পেমেন্ট সিস্টেম চালু করবে বাংলাদেশ ব্যাংক

বাংলাদেশ ব্যাংক শিগগিরই একটি ইন্টারঅপারেবল পেমেন্ট সিস্টেম চালুর উদ্যোগ নিয়েছে। বিল অ্যান্ড মেলিন্ডা...

Sep 15, 2025

More from this User

View all posts by admin