রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ২০২৫-২৬ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ২০২৫-২৬ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা

২০২৫-২৬ শিক্ষাবর্ষের দেশের প্রথম বিশ্ববিদ্যালয় হিসেবে রাজশাহী বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা করল। দেশের অন্যতম এই উচ্চশিক্ষার প্রতিষ্ঠানে ২০২৫-২৬ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী বছরে। ২০২৬ সালের ১৬ জানুয়ারি শুরু হবে ভর্তি পরীক্ষা।

আজ সোমবার (৬ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের ভর্তি উপ-কমিটির এক বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এতে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক সালেহ্ হাসান নকীব।

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরে এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এবারের ভর্তি পরীক্ষা ‘সি’ ইউনিট (বিজ্ঞান) দিয়ে শুরু হবে। ১৬ জানুয়ারি ‘সি’ ইউনিট (বিজ্ঞান), ১৭ জানুয়ারি ‘এ’ ইউনিট (মানবিক) এবং ২৪ জানুয়ারি ‘বি’ ইউনিটের (বাণিজ্য) ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

দুই শিফটে পরীক্ষা নেওয়া হবে। প্রথম শিফটের পরীক্ষা সকাল ১১টা থেকে ১২টা এবং দ্বিতীয় শিফটের পরীক্ষা বিকাল ৩টা থেকে ৪টায় অনুষ্ঠিত হবে। এবারের ভর্তি পরীক্ষা রাজশাহী, ঢাকা, চট্টগ্রাম, খুলনা ও রংপুর ও বরিশাল বিভাগে অবস্থিত পাবলিক বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে অনুষ্ঠিত হবে।

Comments

0 total

Be the first to comment.

চট্টগ্রাম শিক্ষা বোর্ডের এসএসসি-২০২৬ রেজিস্ট্রেশন কার্ড বিতরণের তারিখ, প্রতিষ্ঠানপ্রধানদের করণীয় Prothomalo | পরীক্ষা

চট্টগ্রাম শিক্ষা বোর্ডের এসএসসি-২০২৬ রেজিস্ট্রেশন কার্ড বিতরণের তারিখ, প্রতিষ্ঠানপ্রধানদের করণীয়

চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডে অধীনে সব মাধ্যমিক বিদ্যালয় ও স্কুল অ্যান্ড কলেজের ২০...

Sep 20, 2025
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২৪ সালের অনার্স দ্বিতীয় বর্ষ পরীক্ষা, জেনে নিন সময় Prothomalo | পরীক্ষা

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২৪ সালের অনার্স দ্বিতীয় বর্ষ পরীক্ষা, জেনে নিন সময়

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২৪ সালের অনার্স দ্বিতীয় বর্ষ পরীক্ষা ২২ অক্টোবর ২০২৫ থেকে নিচের সময়সূচি অনুয...

Sep 18, 2025

More from this User

View all posts by admin