রাজশাহীতে ৯ দিনব্যাপী বইমেলা শুরু ৩১ অক্টোবর

রাজশাহীতে ৯ দিনব্যাপী বইমেলা শুরু ৩১ অক্টোবর

এবার আরও বড় পরিসরে শুরু হতে যাচ্ছে রাজশাহী বিভাগীয় বইমেলা।

বিভাগীয় প্রশাসন ও জাতীয় গণগ্রন্থাগারের যৌথ আয়োজনে আগামী ৩১ অক্টোবর রাজশাহী কালেক্টরেট মাঠে শুরু হবে ৯ দিনব্যাপী এই বইমেলা।

এ উপলক্ষে সোমবার (২০ অক্টোবর) বিভাগীয় কমিশনার খোন্দকার আজিম আহমেদের সভাপতিত্বে তার সম্মেলনকক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়।  

সভায় সিদ্ধান্ত নেওয়া হয়, ছুটির দিন বাদে প্রতিদিন বেলা সাড়ে ৩টা থেকে রাত ৮টা পর্যন্ত মেলা চলবে। আর ছুটির দিনে মেলা শুরু হবে সকাল থেকেই।

এবারের মেলায় থাকবে ৭০টিরও বেশি স্টল। ইতোমধ্যে ৬৫টি প্রকাশনা সংস্থা স্টলের জন্য আবেদন করেছে।

সভায় আরও জানানো হয়, মেলার প্রতিদিনই ভিন্ন ভিন্ন বিষয়ে অনুষ্ঠিত হবে সেমিনার ও সাংস্কৃতিক পরিবেশনা। সেরা তিনটি স্টলকে দেওয়া হবে বিশেষ পুরস্কার। মেলায় সার্বক্ষণিক বিদ্যুৎ সুবিধা, সুপেয় পানি, মেডিকেল টিম এবং নিরাপত্তা নিশ্চিত করা হবে।

এএটি

Comments

0 total

Be the first to comment.

প্রিয় সক্রেটিস | জিসাত আরা  Banglanews24 | শিল্প-সাহিত্য

প্রিয় সক্রেটিস | জিসাত আরা 

নিশীথের অন্ধকারে যে প্রেমের দীপশিখা জ্বালিয়েছি, তাতেই মরণ তোমার। তুমি জেগে আছো সেই অগ্নিশিখায় মরতে।দ...

Oct 02, 2025
বিপরীত ঘূর্ণির অনুপাত Banglanews24 | শিল্প-সাহিত্য

বিপরীত ঘূর্ণির অনুপাত

তখনো স্বপ্ন ছিল ক্ষুধার চেয়ে বড় তপ্ত দুপুরে পুড়েছিলে তুমি, আমার ছিল ঝোড়ো বিকেলের ভার।   কাঁটা পাহাড়ে...

Sep 19, 2025

More from this User

View all posts by admin