৮৪ আসনে প্রার্থী ঘোষণা করলো এলডিপি

৮৪ আসনে প্রার্থী ঘোষণা করলো এলডিপি

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সারা দেশের নেতাকর্মীদের তথ্য যাচাই-বাছাই করে ৮৪ জন প্রার্থীর তালিকা প্রকাশ করেছেন লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) প্রেসিডেন্ট অলি আহমদ বীর বিক্রম।

মঙ্গলবার (২১ অক্টোবর) রাজধানীর মগবাজারে দলের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে তিনি এই তালিকা প্রকাশ করেন।

অলি আহমদ সকল প্রার্থীদের নিজ নিজ এলাকায় সাংগঠনিক শক্তি বৃদ্ধি এবং জনমত গড়ে তোলার নির্দেশ দিয়েছেন। তিনি বলেন, ‘আমরা বিএনপির সঙ্গে যুগপৎ আন্দোলনের শরিক।’

সুতরাং জোটগতভাবে নির্বাচন হলে দলীয় নেতাকর্মীকে জোটের সিদ্ধান্ত মেনে নেওয়ার আহবান জানান।

সংবাদ সম্মেলনে  উপস্থিত ছিলেন এলডিপির মহাসচিব বীর মুক্তিযোদ্ধা ড. রেদোয়ান আহমেদ, প্রেসিডিয়াম সদস্য লেফটেন্যান্ট জেনারেল ড. চৌধুরী হাসান সারওয়ার্দী, ড. নেয়ামূল বশির, ড. আওরঙ্গজেব বেলাল, অ্যাডভোকেট এসএম মোরশেদসহ প্রমুখ।

 

Comments

0 total

Be the first to comment.

নিউইয়র্কে আখতারের ওপর হামলা: নিরাপত্তায় ব্যর্থতার জন্য দায়ীদের বিচার চায় এনসিপি BanglaTribune | দল ও সংগঠন

নিউইয়র্কে আখতারের ওপর হামলা: নিরাপত্তায় ব্যর্থতার জন্য দায়ীদের বিচার চায় এনসিপি

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, যুক্তরাষ্ট্রে সরকারি প্রটোকল কর্মকর্তাদের...

Sep 23, 2025

More from this User

View all posts by admin