রাজশাহীতে বেলুনে গ্যাস ভরার সময় সিলিন্ডার বিস্ফোরণ, দগ্ধ ৫

রাজশাহীতে বেলুনে গ্যাস ভরার সময় সিলিন্ডার বিস্ফোরণ, দগ্ধ ৫

রাজশাহীর গোদাগাড়ীতে বেলুনে গ্যাস ভরার সময় সিলিন্ডার বিস্ফোরণে পাঁচজন দগ্ধ হয়েছেন। শুক্রবার (১০ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার কলিকাপুর গ্রামে এ ঘটনা ঘটে।

দগ্ধরা হলেন- গোদাগাড়ীর দেওয়ানপাড়া গ্রামের রাকিবুল ইসলাম (৬৫)  ও জলসরি (৩৫), চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার চকপাড়া গ্রামের হামিম আলী (১৭), নওগাঁর নিয়ামতপুর উপজেলার সিরাজপুর গ্রামের একরামুল হক (৫৪) এবং রনি আহমেদ (২২)।

রামেক হাসপাতালের মুখপাত্র ও জরুরি বিভাগের ইনচার্জ ডা. শংকর কে রায় জানান, আহত সবাইকে বার্ন ইউনিটের ২৯ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়েছে। প্রত্যেকের শরীরের বিভিন্ন অংশ দগ্ধ হয়েছে। তাদের চিকিৎসা চলছে। তবে তাদের শারীরিক অবস্থা সম্পর্কে এখনই কিছু বলা যাচ্ছে না।

জেএইচ

Comments

0 total

Be the first to comment.

More from this User

View all posts by admin