রাজউকের সাবেক চেয়ারম্যান ছিদ্দিকুরের বিরুদ্ধে দুদকের মামলা

রাজউকের সাবেক চেয়ারম্যান ছিদ্দিকুরের বিরুদ্ধে দুদকের মামলা

রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) সাবেক চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) মো. ছিদ্দিকুর রহমান সরকারের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। মামলায় তাঁর বিরুদ্ধে জ্ঞাত আয়ের বাইরে বিপুল সম্পদ অর্জন ও মানি লন্ডারিংয়ের (অর্থ পাচার) অভিযোগ আনা হয়েছে।

আজ মঙ্গলবার রাজধানীর সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান সংস্থাটির উপপরিচালক (জনসংযোগ) মো. আকতারুল ইসলাম।

দুদকের মামলায় বলা হয়, ছিদ্দিকুর রহমান রাজউকের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালনকালে এবং পরবর্তী সময়ে সোশ্যাল ওয়েলফেয়ার এজেন্সির গুরুত্বপূর্ণ পদে থেকে ক্ষমতার অপব্যবহার করেন। এ সময় তিনি জ্ঞাত আয়ের সঙ্গে অসংগতিপূর্ণভাবে ৩১ কোটি ২৯ লাখ ৯৬ হাজার টাকার বেশি মূল্যের সম্পদ অর্জন করেন। তাঁর নামে খোলা ৫৭টি ব্যাংক হিসাবে ২০০১ থেকে ২০১৭ সালের মধ্যে ৮৮ কোটি ৮২ লাখ টাকার বেশি জমা হয় এবং প্রায় একই পরিমাণ অর্থ উত্তোলন করা হয়। মোট ১৭৭ কোটির বেশি টাকার এই লেনদেনকে দুদক অস্বাভাবিক ও সন্দেহজনক হিসেবে চিহ্নিত করেছে।

এ ছাড়া ছিদ্দিকুর রহমানের স্ত্রীর মালিকানাধীন ব্যবসাপ্রতিষ্ঠানের ১৮টি ব্যাংক হিসাবে ২৯ কোটি টাকার বেশি লেনদেনের তথ্য পাওয়া গেছে। এসব অর্থ মানি লন্ডারিংয়ের মাধ্যমে বৈধ করার চেষ্টা হয়েছে বলে দুদকের মামলায় উল্লেখ করা হয়েছে।

এ ঘটনায় দুর্নীতি দমন কমিশন আইন, দুর্নীতি প্রতিরোধ আইন ও মানি লন্ডারিং প্রতিরোধ আইনের বিভিন্ন ধারায় মামলা করা হয়েছে।

Comments

0 total

Be the first to comment.

সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে হাইকোর্টের চার বিচারপতির বিষয়ে তদন্ত চলছে Prothomalo | বাংলাদেশ

সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে হাইকোর্টের চার বিচারপতির বিষয়ে তদন্ত চলছে

অভিযোগের পরিপ্রেক্ষিতে বিচারকাজ থেকে বিরত রাখা হাইকোর্ট বিভাগের ১২ বিচারপতির মধ্যে ৪ বিচারপতির বিষয়ে...

Sep 13, 2025
প্রধান উপদেষ্টার বিশেষ সহকারীর সঙ্গে মার্কিন চার্জ দ্য অ্যাফেয়ার্সের বৈঠক Prothomalo | বাংলাদেশ

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারীর সঙ্গে মার্কিন চার্জ দ্য অ্যাফেয়ার্সের বৈঠক

বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের চার্জ দ্য অ্যাফেয়ার্স ট্রেসি অ্যান জ্যাকবসন ডাক, টেলিযোগাযোগ ও তথ্য...

Sep 12, 2025
দুর্গাপূজা যাতে শান্তিপূর্ণ না হতে পারে, সে জন্যই খাগড়াছড়ির ঘটনা: স্বরাষ্ট্র উপদেষ্টা Prothomalo | বাংলাদেশ

দুর্গাপূজা যাতে শান্তিপূর্ণ না হতে পারে, সে জন্যই খাগড়াছড়ির ঘটনা: স্বরাষ্ট্র উপদেষ্টা

শারদীয় দুর্গাপূজা যেন শান্তিপূর্ণভাবে না হতে পারে, সে জন্যই খাগড়াছড়িতে ‘সহিংস ঘটনা ঘটানো’ হয়েছে বলে...

Oct 01, 2025

More from this User

View all posts by admin