রাকসু হল সংসদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় ৪২ জন নির্বাচিত

রাকসু হল সংসদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় ৪২ জন নির্বাচিত

রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শিক্ষার্থী সংসদের (রাকসু) হল সংসদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় ৪২ জন নির্বাচিত হয়েছেন। তাদের মধ্যে মেয়েদের ছয়টি হলে ৩৯ জন এবং ছেলেদের একটি হলে তিন জন রয়েছেন। এ ছাড়া মেয়েদের চারটি হলে একটি করে পদে কেউ মনোনয়ন উত্তোলন না করায় পদগুলো ফাঁকা থাকছে।

রবিবার (১৪ সেপ্টেম্বর) নির্বাচন কমিশন সূত্রে এই তথ্য জানা গেছে।

বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিতদের মধ্যে বিজয়-২৪ হলে তিন জন, মন্নুজান হলে একজন, রোকেয়া হলে ছয় জন, তাপসী রাবেয়া হলে তিন জন, বেগম খালেদা জিয়া হলে ১০ জন, বিজয়-২৪ হলে তিন জন, রহমতুন্নেসা হলে ৯ জন এবং জুলাই-৩৬ হলে ৭ জন রয়েছেন।

এ ছাড়া বেগম খালেদা জিয়া হলে সহকারী বিতর্ক ও সাহিত্য সম্পাদক পদে একজন এবং রোকেয়া, জুলাই-৩৬ ও রহমতুন্নেসা হলে নির্বাহী সদস্য পদে একটি করে তিনটিসহ মোট চারটি পদে কেউ মনোনয়নপত্র সংগ্রহ করেননি। ফলে পদগুলো ফাঁকা থাকবে।

‎পদ ফাঁকা থাকার বিষয়ে রাকসু, হল ছাত্র সংসদ ও সিনেটে ছাত্র প্রতিনিধি নির্বাচনের প্রধান রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক ড. মো. সেতাউর রহমান বলেন, ‘যে পদগুলো ফাঁকা আছে, সেগুলো ছাড়াই হল সংসদ চলবে। অন্য কোনোভাবে সেগুলো পূরণ করার উপায় নেই।’

আগামী ২৫ সেপ্টেম্বর রাকসু নির্বাচন অনুষ্ঠিত হবে।

Comments

0 total

Be the first to comment.

More from this User

View all posts by admin