রাকসু নির্বাচনে ছাত্রদল প্যানেলের ১০ দফা ইশতেহার ঘোষণা

রাকসু নির্বাচনে ছাত্রদল প্যানেলের ১০ দফা ইশতেহার ঘোষণা

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনে ছাত্রদল সমর্থিত প্যানেল ‘ঐক্যবদ্ধ নতুন প্রজন্ম’- দশ দফা ইশতেহার ঘোষণা করেছে। সোমবার (১২ অক্টোবর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার চত্বরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে প্যানেলের সহ-সভাপতি (ভিপি) পদপ্রার্থী শেখ নূর উদ্দিন আবির ইশতেহার ঘোষণা করেন।

ইশতেহারগুলো হল- ১৯৬৯ এর ১৮ ফেব্রুয়ারি পাকবাহিনীর গুলিতে ড. শামসুজ্জোহা শহীদ হওয়ার দিনটিকে ‘জাতীয় শিক্ষক দিবস’ হিসেবে ঘোষণা করা; বিশ্ববিদ্যালয় প্রশাসনের সঙ্গে সমন্বয় করে একাডেমিক উৎকর্ষ নিশ্চিতকরণ এবং বিশ্ববিদ্যালয়কে মুক্ত জ্ঞানচর্চার কেন্দ্র হিসেবে গড়ে তোলা; বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের লাইব্রেরি, ইন্টারনেট ও বিদ্যুৎ সেবা উন্নয়ন; ক্যাম্পাসের অভ্যন্তরে শিক্ষার্থীদের সার্বিক নিরাপত্তা নিশ্চিতকরণ; ক্যাম্পাসের চিকিৎসা কেন্দ্র আধুনিকায়ন করা।

ইশতেহারের মধ্যে আরও রয়েছে– নারী শিক্ষার্থী এবং বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের জন্য পর্যাপ্ত সুযোগ-সুবিধা নিশ্চিত করা; ক্যাম্পাসে সব শিক্ষার্থীর সামাজিক সহাবস্থান এবং মুক্ত সাংস্কৃতিক চর্চার পরিবেশ নিশ্চিত করা; আবাসন সংকট নিরসন করা; স্বাস্থ্যসম্মত খাবার ও বিশুদ্ধ পানি নিশ্চিত করা; দূরবর্তী শিক্ষার্থীদের ভোগান্তি কমাতে রাবি রেল স্টেশন সচল করা এবং শিক্ষার্থীদের জন্য ডিসকাউন্ট টিকিটের ব্যবস্থা করা। ক্যাম্পাস বাসের রুট এবং ট্রিপ সংখ্যা বৃদ্ধি করা।

এ সময় প্যানেলটির সাধারণ সম্পাদক পদপ্রার্থী (জিএস) নাফিউল ইসলাম জীবন ও সহসাধারণ সম্পাদক পদপ্রার্থী (এজিএস) জাহিন বিশ্বাস এষাসহ অন্য প্রার্থীরা উপস্থিত ছিলেন।

Comments

0 total

Be the first to comment.

রাকসু নির্বাচনে ম্যানুয়াল পদ্ধতিতে ভোট গণনার দাবি ছাত্রদলের BanglaTribune | আমার ক্যাম্পাস

রাকসু নির্বাচনে ম্যানুয়াল পদ্ধতিতে ভোট গণনার দাবি ছাত্রদলের

রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনে ম্যানুয়াল পদ্ধতিতে ভোট গণনাসহ ১২ দফা দাবি জানিয়েছ...

Sep 14, 2025

More from this User

View all posts by admin