রাকসুতে ভোট দিতে ৬ ধাপে ২৫ বাসে করে আসছেন শিক্ষার্থীরা

রাকসুতে ভোট দিতে ৬ ধাপে ২৫ বাসে করে আসছেন শিক্ষার্থীরা

উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে শুরু হয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচন। নির্বাচনে ভোট দিতে বিশ্ববিদ্যালয় প্রশাসনের ব্যবস্থাপনায় ছয় ধাপে ২৫টি বাসে করে ক্যাম্পাসে আসছেন শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সকাল ৯টা থেকে শুরু হয় ভোটগ্রহণ। সে সময়ের মধ্য রাজশাহী শহর ও আশেপাশে এলাকা থেকে দুটি বাস করে ক্যাম্পাসে পৌঁছান শিক্ষার্থীরা।

বিশ্ববিদ্যালয়ের পরিবহন দপ্তর জানায়, সকাল ৭টা, ৮টা, ৯টা, দুপুর ১২টা, ২টায় মোট ৬টি ট্রিপে শিক্ষার্থীদের নিয়ে ক্যাম্পাসে প্রবেশ করবে বাস। ভোটারদের অংশগ্রহণ নিশ্চিত করতে বিশ্ববিদ্যালয় প্রশাসনের ব্যবস্থাপনায় শিক্ষার্থীদের হলে ও ভোটকেন্দ্রে আনার ব্যবস্থা করা হয়েছে। সকাল থেকেই রাজশাহীর বিভিন্ন স্থান থেকে বাসগুলো নির্ধারিত রুটে শিক্ষার্থীদের বহন করছে।

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পরিবহন প্রশাসক ড. মো. আব্দুর রাজ্জাক সরকার বলেন, অনাবাসিক শিক্ষার্থীদের ভোটে অংশ নিতে যাতে কোনো অসুবিধা না হয়, সেজন্য আমরা ২৫টি বাস চালু করেছি, যাতে ভিড় ও বিশৃঙ্খলা না হয়। বিকেল ৪টা থেকে সবাই আবার ফিরতে পারবেন। ৪টা ও ৬টায় দুইটা বাস ক্যাম্পাস থেকে শিক্ষার্থীদের নিয়ে গন্তব্যে যাবে।

তিনি আরও বলেন, প্রশাসনের পক্ষ থেকে পর্যাপ্ত নিরাপত্তা ও সহায়তা নিশ্চিত করা হয়েছে।

এসসি/এমইউএম/এএটি

Comments

0 total

Be the first to comment.

More from this User

View all posts by admin