রানিরা কাউকে অনুসরণ করে না: অপু

রানিরা কাউকে অনুসরণ করে না: অপু

অপু বিশ্বাস ঢালিউড কুইন নামে খ্যাত, বরাবরই সামাজিক মাধ্যমে বেশ সরব থাকেন। মাঝেমধ্যেই তিনি নতুন নতুন রূপে ধরা সামনে আসেন ভক্ত-অনুরাগীদের।

রিল ভিডিও ক্যাপশনে অপু বিশ্বাস লিখেছেন, ‘রানিরা কাউকে অনুসরণ করে না, তাদের রাজকীয় আভিজাত্যই অন্যদের আকৃষ্ট করে। ’ 

কমেন্ট বক্সে নেটিজেনরা প্রশংসায় ভাসিয়েছেন জনপ্রিয় এ অভিনেত্রীকে। একজন লিখেছেন, ‘এ যেন এক রূপকথার রাজকন্যা লাগছে অপু বিশ্বাসকে।

’ আরেকজনের কথায়, ‘এত বেশি সুন্দর লাগছে অপু বিশ্বাসকে কি বলব। অপু বিশ্বাস সত্যিই বেস্ট। ’

অপু বিশ্বাস ‘কোটি টাকার কাবিন’ দিয়ে ২০০৬ সালের পরিচিত পান। এর আগে ‘কাল সকালে’ সিনেমায় পার্শ্ব চরিত্র দিয়ে ক্যারিয়ার শুরু হয় তার।

সিনেমাটি পরিচালনা করেন আমজাদ হোসেন। এরপর শাকিব খানের সঙ্গে নিয়মিত জুটি বেঁধে কাজ করেন অপু বিশ্বাস।

একসময় শাকিব-অপু জুটি হয়ে উঠে জনপ্রিয়তার তুঙ্গে। ২০১৭ পর্যন্ত শাকিব খানের সঙ্গে জুটি বেঁধে ৭২টি চলচ্চিত্র মুক্তি পায় অপু বিশ্বাসের। তবে বহুদিন পর এমন নিয়মিত জুটি পায় বাংলা সিনেমা।

এএটি

Comments

0 total

Be the first to comment.

যে কারণে ক্ষমা চাইলেন পপি Banglanews24 | বিনোদন

যে কারণে ক্ষমা চাইলেন পপি

প্রায় পাঁচ বছর আড়ালে ছিলেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত চিত্রনায়িকা সাদিকা পারভীন পপি। আর তার...

Sep 13, 2025

More from this User

View all posts by admin