রাশিয়ায় আঘাত হানলো ৭.১ মাত্রার শক্তিশালী ভূমিকম্প

রাশিয়ায় আঘাত হানলো ৭.১ মাত্রার শক্তিশালী ভূমিকম্প

ফাইল ছবি।

রাশিয়ার কামচাটকা অঞ্চলের পূর্ব উপকূলের কাছাকাছি একটি অঞ্চলে ৭ দশমিক ১ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত করেছে। খবর রয়টার্সের।

শনিবার (১৩ সেপ্টেম্বর) জার্মান রিসার্চ সেন্টার ফর জিওসায়েন্সেস (জিএফজেড) এ তথ্য জানিয়েছে। জানায়, ভূমিকম্পটি ১০ কিমি (৬.২ মাইল) গভীরে হয়েছে।

তবে মার্কিন ভূতাত্তিক জরিপ সংস্থা (ইউএসজিএস) ভূমিকম্পের মাত্রা ৭ দশমিক ৪ নির্ধারণ করেছে, এবং এর গভীরতা ৩৯.৫ কিমি (২৪.৫ মাইল)।

জাপানের সরকারি সম্প্রচারমাধ্যম এনএইচকে আবহাওয়া দফতরের উদ্ধৃতি দিয়ে জানায়, কামচাটকা উপদ্বীপের দক্ষিণ-পশ্চিমে অবস্থিত জাপানে কোনো সুনামি সতর্কতা জারি করা হয়নি।

এর আগে গত জুলাইয়ে এই একই অঞ্চলে আঘাত হানে ৮ দশমিক ৮ মাত্রার একটি ভূমিকম্প। যার প্রভাবে পুরো প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে সুনামির সতর্কতা জারি করা হয়।

/এসআইএন

Comments

0 total

Be the first to comment.

চার্লি কার্কের হত্যাকাণ্ডে অভিযুক্ত ২২ বছর বয়সী টেইলর রবিনসনকে গ্রেফতার JamunaTV | আন্তর্জাতিক

চার্লি কার্কের হত্যাকাণ্ডে অভিযুক্ত ২২ বছর বয়সী টেইলর রবিনসনকে গ্রেফতার

ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ মিত্র এবং যুক্তরাষ্ট্রের জনপ্রিয় ভাষ্যকার চার্লি কার্ক হত্যাকাণ্ডের ঘটনায়...

Sep 12, 2025

More from this User

View all posts by admin