রেলওয়ে পুলিশের সব থানায় অনলাইন জিডি সেবা চালু

রেলওয়ে পুলিশের সব থানায় অনলাইন জিডি সেবা চালু

রেলওয়ে পুলিশের আওতাধীন ৬টি জেলার ২৪টি থানায় আজ থেকে অনলাইন জিডি (সাধারণ ডায়েরি) সেবা চালু হয়েছে। এ সেবার মাধ্যমে দেশের প্রতিটি থানায় ধাপে ধাপে অনলাইনে সব ধরনের জিডি করার সুযোগ উন্মুক্ত হলো।

রেলওয়ে পুলিশ এ তথ্য জানিয়েছে। তারা আরও জানিয়েছে, পুলিশি সেবা সহজ করার অংশ হিসেবে বাংলাদেশ পুলিশ ঘরে বসেই জিডি করার এ উদ্যোগ নিয়েছে। এখন থেকে থানায় না গিয়েই নাগরিকেরা যেকোনো ধরনের জিডি অনলাইনে করতে পারবেন।

অনলাইন জিডি যেভাবে করা যাবে

অনলাইনে জিডি করতে হলে প্রথমে গুগল প্লে স্টোর থেকে ‘অনলাইন জিডি’ অ্যাপ ডাউনলোড করতে হবে। রেজিস্ট্রেশন সম্পন্ন করার পর যেকোনো সময় সেবা গ্রহণ করা যাবে। বারবার রেজিস্ট্রেশনের প্রয়োজন নেই। রেজিস্ট্রেশন বা অনলাইন জিডি করতে কোনো অসুবিধা হলে ২৪ ঘণ্টা চালু থাকা হটলাইন ০১৩২০০০১৪২৮-এ যোগাযোগ করতে হবে।

এ বিষয়ে রেলওয়ে পুলিশের ভারপ্রাপ্ত প্রধান (অতিরিক্ত আইজিপি) মো. জিল্লুর রহমান প্রথম আলোকে বলেন, ‘আমরা আশা করি, এ উদ্যোগ জনগণের ভোগান্তি কমাবে এবং ডিজিটাল বাংলাদেশ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।’

Comments

0 total

Be the first to comment.

বিদেশি গোয়েন্দা সংস্থার এজেন্ট দাবি করা সেই এনায়েত করিমকে মিন্টো রোড থেকে গ্রেপ্তার Prothomalo | অপরাধ

বিদেশি গোয়েন্দা সংস্থার এজেন্ট দাবি করা সেই এনায়েত করিমকে মিন্টো রোড থেকে গ্রেপ্তার

বিশেষ একটি দেশের গোয়েন্দা সংস্থার এজেন্ট দাবি করা এনায়েত করিম চৌধুরী ওরফে মাসুদ করিমকে (৫৫) সন্দেহভ...

Sep 14, 2025

More from this User

View all posts by admin