জুলাই মেমোরিয়াল প্রাইজ পেলো সিনেমা ‘কুরাক’

জুলাই মেমোরিয়াল প্রাইজ পেলো সিনেমা ‘কুরাক’

বুসান ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে কুরাক চলচ্চিত্রকে বাংলাদেশের জুলাই মেমোরিয়াল পদকে ভূষিত করা হয়েছে। বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) আনুষ্ঠানিকভাবে সিনেমার পরিচালক এরকে ঝুমাকমাতোভার হাতে পুরস্কার তুলে দেন সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী।

সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় থেকে এদিন রাতে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। 

প্রসঙ্গত, দক্ষিণ কোরিয়ার বুসান শহরে ১৯ সেপ্টেম্বর থেকে সপ্তাহব্যাপী  আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব শুরু হয়েছে। এই চলচ্চিত্র উৎসবের ‘ভিশন এশিয়ার’ শাখায় প্রতিযোগী চলচ্চিত্র সমূহের মধ্য থেকে কুরাককে বাংলাদেশ জুলাই মেমোরিয়াল পদকের জন্য নির্বাচন করা হয়। 

সামাজিক ন্যায় বিচার, বাক ও মতপ্রকাশের স্বাধীনতা, নাগরিক অধিকার অথবা অসাম্যের বিরুদ্ধে সংগ্রামের বিষয়বস্তুর বিবেচনায় এ বছর থেকে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় জুলাই মেমোরিয়াল প্রাইজ প্রবর্তন করা হয়। ২০২৪-এর জুলাই গণঅভ্যুত্থানকে স্মরণীয় করে রাখার উদ্দেশে এ পুরস্কার প্রবর্তন করা হয়। পুরস্কারের অর্থমূল্য দক্ষিণ কোরিয়ার মুদ্রায় ১ লাখ ওন।

ফিল্মটি শুরু হয় ২০২০ সালে বিশকেকের নারী বিক্ষোভের দৃশ্য দিয়ে, যেখানে পুরুষদের হামলা ও পুলিশের গ্রেফতারে সমাবেশ ভেঙে যায়। এখান থেকে কাহিনী প্রবাহিত হয় দুই তরুণী—গোপনে ওয়েবক্যাম মডেল মীরিম এবং সদ্য প্রেমে পড়া নারগিজার জীবনে। তাদের গল্পের সঙ্গে মিশে যায় নারীর অধিকার আন্দোলন, প্রদর্শনী ও পারফরম্যান্স আর্টের আর্কাইভ ফুটেজ, যা বর্তমান বাস্তবতার প্রেক্ষাপট তৈরি করে। নামের মতোই—‘কুরাক’ (কিরগিজ ভাষায় প্যাচওয়ার্ক)—ফিল্মটি দেখায় কীভাবে ভিন্ন ভিন্ন নারীর কণ্ঠস্বর একত্রে মিলে নিপীড়নের প্রাচীর ভেদ করে গড়ে তোলে বুলন্দ আওয়াজ।

Comments

0 total

Be the first to comment.

এক টিকিটে তিন নাটক! BanglaTribune | বিনোদন

এক টিকিটে তিন নাটক!

নাট্যপ্রেমীদের জন্য এক অনন্য সন্ধ্যা অপেক্ষা করছে! চারুনীড়ম থিয়েটার উদযাপন করতে যাচ্ছে তাদের ১০০তম ম...

Sep 13, 2025

More from this User

View all posts by admin