রিজার্ভ চুরি: পর্যালোচনা কমিটির সুপারিশ দাখিলের মেয়াদ বাড়ল

রিজার্ভ চুরি: পর্যালোচনা কমিটির সুপারিশ দাখিলের মেয়াদ বাড়ল

কেন্দ্রীয় ব্যাংকের রিজার্ভ চুরির ঘটনায় পর্যালোচনা কমিটির সুপারিশ দাখিলের মেয়াদ বাড়ানো হয়েছে।

আগামী ৩১ অক্টোবর পর্যন্ত মেয়াদ বাড়িয়ে বুধবার (২৪ সেপ্টেম্বর) প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ।

কেন্দ্রীয় ব্যাংকের রিজার্ভ চুরির ঘটনা সংক্রান্ত বিষয়ের পর্যালোচনা ১১ মার্চ পর্যালোচনা কমিটি গঠন করে সরকার।

কেন্দ্রীয় ব্যাংকের রিজার্ভ চুরির ঘটনা সংক্রান্ত বিষয়ের পর্যালোচনা কমিটির সুপারিশ দাখিলের লক্ষে আইন উপদেষ্টা আসিফ নজরুলকে সভাপতি করে ছয় সদস্যদের কমিটি গঠন করা হয়।

কমিটির কর্মপরিধিত বলা হয়েছিল, কমিটি ২০১৬ সালে কেন্দ্রীয় ব্যাংকের রিজার্ভ চুরির ঘটনার তদন্ত কাজের অগ্রগতি ও এ সংক্রান্ত গৃহীত সরকারি অন্যান্য পদক্ষেপের পর্যালোচনা, এ ঘটনার দায়-দায়িত্ব নির্ধারণ এবং এর পুনরাবৃত্তি রোধে প্রয়োজনীয় সুপারিশ করবে।

এমআইএইচ/এএটি

Comments

0 total

Be the first to comment.

More from this User

View all posts by admin