রিজভীর পা ছুঁয়ে সালাম করা সেই পুলিশ সার্জেন্ট ক্লোজড

রিজভীর পা ছুঁয়ে সালাম করা সেই পুলিশ সার্জেন্ট ক্লোজড

রাজধানীর চন্দ্রিমা উদ্যানে বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর পা ছুঁয়ে সালাম করা পুলিশ সার্জেন্ট মো. আরিফুল ইসলামকে ক্লোজ করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) পুলিশ। 

শুক্রবার (৭ নভেম্বর) এক অফিস আদেশে তাকে মিরপুর ট্রাফিক বিভাগ থেকে প্রত্যাহার করে ডিএমপি সদর দফতরে সংযুক্ত করা হয়।

বাংলা ট্রিবিউনকে বিষয়টি নিশ্চিত করে ডিএমপি মিরপুর ট্রাফিক বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) গৌতম কুমার বিশ্বাস বলেন, ‘পুলিশ সদস্য সার্জেন্ট আরিফুর ইসলাম অন ডিউটিতে থাকা অবস্থায় এ ধরনের কাজ করতে পারেন না। আচরণবিধি লঙ্ঘনের কারণে তাকে প্রত্যাহার করা হয়েছে।’ 

এর আগে শুক্রবার সকালে রাজধানীর শেরে বাংলা নগরে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজার জিয়ারত করতে যান বিএনপি নেতা রুহুল কবির রিজভী। পরে তিনি চলে যাওয়া সময় গাড়িতে ওঠার মুহূর্তে তার পা ছুঁয়ে সালাম করেন পুলিশ সদস্য সার্জেন্ট আরিফুল ইসলাম। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়।

পরে সন্ধ্যায় ডিএমপি মিরপুর ট্রাফিক বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) গৌতম কুমার বিশ্বাসের সই করা এক অফিস আদেশে বলা হয়, ট্রাফিকের মিরপুর বিভাগের মিরপুর ট্রাফিক জোনে কর্মরত সার্জেন্ট মো. আরিফুল ইসলামকে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবগত করে প্রশাসনিক কারণে সেই বিভাগ থেকে ডিএমপি সদর দফতরে (প্রশাসন) সংযুক্ত (ক্লোজ) করা হলো।

Comments

0 total

Be the first to comment.

জুলাইয়ের মামলা থেকে বাঁচানোর কথা বলে চাঁদাবাজি, ৩ সমন্বয়ক কারাগারে BanglaTribune | অন্যান্য

জুলাইয়ের মামলা থেকে বাঁচানোর কথা বলে চাঁদাবাজি, ৩ সমন্বয়ক কারাগারে

জুলাই আন্দোলনের মামলা থেকে অব্যাহতির ব্যবস্থা করে দেওয়ার কথা বলে ১০ লাখ টাকা চাঁদা দাবি এবং সাড়ে পাঁ...

Sep 12, 2025

More from this User

View all posts by admin