রিশাদের জোড়া আঘাতের পর মোস্তাফিজ, ধীর গতির ব্যাটিং পাকিস্তানের

রিশাদের জোড়া আঘাতের পর মোস্তাফিজ, ধীর গতির ব্যাটিং পাকিস্তানের

অঘোষিত সেমিফাইনাল পাকিস্তানের বিপক্ষে। জিতলে ফাইনাল নিশ্চিত। হারলে বিদায়। এমন একটি ম্যাচে তিন পরিবর্তন নিয়ে খেলতে নেমেছে বাংলাদেশ। বোলার সাইফউদ্দিন আর নাসুম আহমেদের পরিবর্তে একাদশে আনা হয়েছিল তাসকিন আহমেদ ও শেখ মেহেদী হাসানকে।

একাদশে পরিবর্তনের সুফল হাতেনাতেই পেতে শুরু করেছে টাইগাররা। প্রথম দুই ওভারেই পরিবর্তিত দুই বোলার তাসকিন এবং শেখ মেহেদী হাসান চেপে ধরলো পাকিস্তান দলকে। ফিরিয়ে দিলেন দুই টপ অর্ডার সাহিবজাদা ফারহান ও সাইম আইয়ুবকে।

প্রথম ওভারের চতুর্থ বলে ব্যাকওয়ার্ড পয়েন্টে খেলতে গিয়েই রিশাদ হোসেনের হাতে ক্যাচে পরিণত হন সাহিবজাদা ফারহান। ৪ বলে ৪ রান করেন তিনি। পরের ওভারে আবারও রিশাদ হোসেন। ক্যাচ ধরলেন তিনি সাইম আইয়ুবের। শেখ মেহেদীর বলে মিডঅফে দাঁড়ানো রিশাদের হাতে ক্যাচ তুলে দিলেন সাইম। শূন্য রানে আউট হলেন তিনি। এবারের এশিয়া কাপে এ নিয়ে চার ম্যাচে ডাক মারলেন সাইম আইয়ুব।

৫ রানে ২ উইকেট হারিয়ে বিপদে পড়া পাকিস্তানকে টেনে তোলার চেষ্টা করছিলেন ফাখর জামান ও সালমান আগা। কিন্তু খুব বেশিদূর এগুতে পারেনি। রিশাদ হোসেনের মায়াবী ঘূণির ফাঁদে পড়ে উইকেট হারান ফাখর জামান ও হুসাইন তালাত। ২০ বলে ১৩ রান করে রিশাদের বলে ছক্কা মারতে গিয়ে ফাখর জামান ক্যাচ দেন তানজিম সাকিবের হাতে।

এরপরের ওভারের প্রথম বলেই (৯ম ওভার) সাইফ হাসানের হাতে ক্যাচ দেন হুসাইন তালাত। ৩ রান করে বিদায় নেন তিনি। পাকিস্তান অধিনায়ক সালমান আগা কিছুটা বিপজ্জনক হয়ে উঠছিলেন। ২৩ বলে ১৯ রান করেন তিনি। কিন্তু মোস্তাফিজের একটি স্লোয়ারে বিভ্রান্ত হয়ে ক্যাচ দেন উইকেটের পেছনে জাকের আলী অনিকের হাতে। ৪৯তম রানে পড়ে ৫ম উইকেট।

এ রিপোর্ট লেখার সময় পাকিস্তানের রান ১১ ওভারে ৫ উইকেট হারিয়ে ৫১। মোহাম্মদ হারিস ১০ রানে এবং শাহিন আফ্রিদি ব্যাট করছেন ১ রানে।

বাংলাদেশ একাদশ

সাইফ হাসান, পারভেজ হোসেন ইমন, তাহিদ হৃদয়, শামীম হোসেন পাটোয়ারী, জাকের আলী অনিক (অধিনায়ক এবং উইকেটরক্ষক), নুরুল হাসান সোহান, রিশাদ হোসেন, মেহেদী হাসান, তানজিম হাসান সাকিব, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান।

পাকিস্তান একাদশ

সাহিবজাদা ফারহান, ফাখর জামান, সাইম আইয়ুব, সালমান আগা (অধিনায়ক), হুসাইন তালাত, মোহাম্মদ হারিস (উইকেটরক্ষক), মোহাম্মদ নওয়াজ, ফাহিম আশরাফ, শাহিন শাহ আফ্রিদি, হারিস রউফ, আবরার আহমেদ।

আইএইচএস/

Comments

0 total

Be the first to comment.

মাদক খাইয়ে নারীকে যৌন নিপীড়নের অভিযোগ ইংলিশ ক্রিকেটারের বিরুদ্ধে Jagonews | খেলাধুলা

মাদক খাইয়ে নারীকে যৌন নিপীড়নের অভিযোগ ইংলিশ ক্রিকেটারের বিরুদ্ধে

মাদক মিশিয়ে পানীয় খাওয়ানোর পর নারীকে যৌন নির্যাতনের অভিযোগ উঠেছে সুপরিচিত ইংলিশ ক্রিকেটারের বিরুদ্ধে...

Sep 13, 2025
টি-২০তে সল্টের দ্রুততম সেঞ্চুরির সঙ্গে ইংল্যান্ডের রানের রেকর্ড Jagonews | খেলাধুলা

টি-২০তে সল্টের দ্রুততম সেঞ্চুরির সঙ্গে ইংল্যান্ডের রানের রেকর্ড

ম্যানচেস্টারের ওল্ড ট্র্যাফোর্ডে আজ রানের বন্যা বইয়ে দিয়েছে ইংল্যান্ড। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দলীয়...

Sep 13, 2025

More from this User

View all posts by admin