সাবেক এএসপির বিরুদ্ধে দুদকের মামলা

সাবেক এএসপির বিরুদ্ধে দুদকের মামলা

অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে সাবেক সহকারী পুলিশ সুপার (এএসপি) জিয়াউর রহমানের বিরুদ্ধে মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। দুদকের সহকারী পরিচালক মো. আব্দুল মালেক বাদি হয়ে বৃহস্পতিবার (১৬ অক্টোবর) মামলাটি দায়ের করেন।

মামলার এজাহারে বলা হয়, বর্তমানে অবসরোত্তর ছুটিতে থাকা পুলিশের সাবেক এএসপি জিয়াউর রহমান চার কোটি দুই লাখ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন করেন। এছাড়াও তিনি ৬টি ব্যাংক হিসাবের মাধ্যমে ২০ কোটি সাত লাখ টাকার সন্দেহজনক লেনদেন করেছেন বলে দুদকের অনুসন্ধানে উঠে এসেছে।

দুদকের উপপরিচালক ও জনসংযোগ কর্মকর্তা মো. আকতারুল ইসলাম জানান, সাবেক এই পুলিশ কর্মকর্তা জিয়াউর রহমানের স্ত্রী জেসমিন নাহার সঞ্চিতার বিরুদ্ধেও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে পৃথক অনুসন্ধান কার্যক্রম চলমান রয়েছে।

Comments

0 total

Be the first to comment.

জুলাইয়ের মামলা থেকে বাঁচানোর কথা বলে চাঁদাবাজি, ৩ সমন্বয়ক কারাগারে BanglaTribune | অন্যান্য

জুলাইয়ের মামলা থেকে বাঁচানোর কথা বলে চাঁদাবাজি, ৩ সমন্বয়ক কারাগারে

জুলাই আন্দোলনের মামলা থেকে অব্যাহতির ব্যবস্থা করে দেওয়ার কথা বলে ১০ লাখ টাকা চাঁদা দাবি এবং সাড়ে পাঁ...

Sep 12, 2025

More from this User

View all posts by admin