সিরিয়ায় প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বাসে ভয়াবহ বোমা বিস্ফোরণ

সিরিয়ায় প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বাসে ভয়াবহ বোমা বিস্ফোরণ

সিরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের একটি বাসে বোমা বিস্ফোরণের ঘটনায় কয়েকজন সেনা সদস্য নিহত হয়েছেন এবং আরও বহু আহত হয়েছেন। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) দেশটির পূর্বাঞ্চলে এ বিস্ফোরণের ঘটনা ঘটেছে বলে রাষ্ট্রীয় টেলিভিশন আল-ইখবারিয়াহর প্রতিবেদনে জানানো হয়েছে।

সংবাদমাধ্যমটি জানিয়েছে, বিস্ফোরণটি দেইর ইজ-জোর ও মায়াদিন শহরের মধ্যবর্তী সড়কে ঘটে। তবে নিহত ও আহতের সংখ্যা নিশ্চিত করে জানানো হয়নি। তবে বলা হয়েছে ,বাসটি একটি তেল স্থাপনায় নিরাপত্তার দায়িত্বে থাকা সেনাসদস্যদের বহন করছিল।

এখনও পর্যন্ত কোনো গোষ্ঠী হামলার দায় স্বীকার করেনি। তবে ওই অঞ্চলটি দীর্ঘদিন ধরেই ২০১৯ সালে পরাজিত ইসলামিক স্টেট (দায়েশ) যোদ্ধাদের স্লিপার সেলের সক্রিয়তার জন্য পরিচিত।

দায়েশ একসময় সিরিয়া ও ইরাকের বিশাল এলাকা নিয়ন্ত্রণ করত, তবে বর্তমানে তারা সিরিয়ার অন্তর্বর্তী প্রেসিডেন্ট আহমাদ আল-শারার নেতৃত্বাধীন সরকারবিরোধী অবস্থান নিয়েছে। আল-শারা একসময় আল-কায়েদার সিরিয়া শাখার প্রধান ছিলেন এবং দায়েশের বিরুদ্ধে যুদ্ধে নেতৃত্ব দিয়েছিলেন।

কেএম

Comments

0 total

Be the first to comment.

আমাদের ত্যাগ যেন বৃথা না যায়, নতুন প্রধানমন্ত্রীর কাছে আহতদের আর্তি Jagonews | আন্তর্জাতিক

আমাদের ত্যাগ যেন বৃথা না যায়, নতুন প্রধানমন্ত্রীর কাছে আহতদের আর্তি

নেপালে হাসপাতালে গিয়ে ‘জেন জি’ আন্দোলনে আহতদের খোঁজখবর নিয়েছেন সদ্য দায়িত্ব নেওয়া অন্তর্বর্তী সরকারে...

Sep 13, 2025

More from this User

View all posts by admin