সাবেক সেনা কর্মকর্তা জিয়াউলের মামলায় প্রতিবেদন দাখিলের সময় বাড়ল

সাবেক সেনা কর্মকর্তা জিয়াউলের মামলায় প্রতিবেদন দাখিলের সময় বাড়ল

আওয়ামী লীগের শাসনামলে সংঘটিত গুমের ঘটনায় দায়ের হওয়া মানবতাবিরোধী অপরাধের মামলায় মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসানের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার সময় বাড়ানো হয়েছে। আগামী ১৪ ডিসেম্বর এ মামলায় প্রতিবেদন দাখিলের সময় ধার্য করা হয়েছে। এ মামলার একমাত্র আসামি জিয়াউল আহসান।

আজ রোববার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল–১ তদন্ত প্রতিবেদন দাখিলের এই সময় বাড়িয়েছেন। আজ মোট পাঁচটি মামলায় তদন্ত প্রতিবেদন দাখিলের সময় বাড়ানো হয়েছে।

জুলাই গণ–অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের আরেকটি মামলায় মোট আট কর্মকর্তাকে আজ ট্রাইব্যুনালে হাজির করা হয়। তাঁরা হলেন সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন, মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসান, ডিএমপির সাবেক উপকমিশনার (ডিসি) জসিম উদ্দিন মোল্লা, ঢাকা জেলার সাবেক অতিরিক্ত পুলিশ সুপার আবদুল্লাহিল কাফী, ঢাকা জেলা পুলিশের সাবেক অতিরিক্ত সুপার (সাভার সার্কেল) মো. শাহিদুল ইসলাম, যাত্রাবাড়ী থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসান, গুলশান থানার সাবেক ওসি মো. মাজহারুল হক ও ডিবির ঢাকা উত্তরের সাবেক পরিদর্শক মো. আরাফাত হোসেন। এই আট কর্মকর্তার বিরুদ্ধে ট্রাইব্যুনালে পৃথকভাবে মামলা করা হয়েছে। সে কারণে তাঁদেরকে পরবর্তী সময়ে এই মামলায় আর হাজিরা মওকুফ চেয়ে আবেদন করে প্রসিকিউশন (রাষ্ট্রপক্ষ) এবং ট্রাইব্যুনাল তা মঞ্জুর করেন। এ মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের সময় বাড়িয়ে আগামী ৮ জানুয়ারি নির্ধারণ করেন ট্রাইব্যুনাল।

গণ–অভ্যুত্থানের সময় সিরাজগঞ্জে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় তদন্ত প্রতিবেদন দাখিলের সময় বাড়িয়ে আগামী ১৪ ডিসেম্বর নির্ধারণ করেছেন ট্রাইব্যুনাল–১। সাবেক সংসদ সদস্য জান্নাত আরা হেনরীসহ এ মামলার আসামি তিনজন।

গণ–অভ্যুত্থানের সময় রাজধানীর মহাখালী এলাকায় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের অপর একটি মামলায় তদন্ত প্রতিবেদন দাখিলের সময় বাড়িয়ে আগামী ১৪ ডিসেম্বর নির্ধারণ করা হয়েছে। এ ছাড়া গণ–অভ্যুত্থানের সময় নরসিংদী এলাকায় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের অপর আরেকটি মামলায় তদন্ত প্রতিবেদন দাখিলের সময় নির্ধারণ করা হয়েছে আগামী ১৪ ডিসেম্বর।

Comments

0 total

Be the first to comment.

সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে হাইকোর্টের চার বিচারপতির বিষয়ে তদন্ত চলছে Prothomalo | বাংলাদেশ

সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে হাইকোর্টের চার বিচারপতির বিষয়ে তদন্ত চলছে

অভিযোগের পরিপ্রেক্ষিতে বিচারকাজ থেকে বিরত রাখা হাইকোর্ট বিভাগের ১২ বিচারপতির মধ্যে ৪ বিচারপতির বিষয়ে...

Sep 13, 2025
প্রধান উপদেষ্টার বিশেষ সহকারীর সঙ্গে মার্কিন চার্জ দ্য অ্যাফেয়ার্সের বৈঠক Prothomalo | বাংলাদেশ

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারীর সঙ্গে মার্কিন চার্জ দ্য অ্যাফেয়ার্সের বৈঠক

বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের চার্জ দ্য অ্যাফেয়ার্স ট্রেসি অ্যান জ্যাকবসন ডাক, টেলিযোগাযোগ ও তথ্য...

Sep 12, 2025
দুর্গাপূজা যাতে শান্তিপূর্ণ না হতে পারে, সে জন্যই খাগড়াছড়ির ঘটনা: স্বরাষ্ট্র উপদেষ্টা Prothomalo | বাংলাদেশ

দুর্গাপূজা যাতে শান্তিপূর্ণ না হতে পারে, সে জন্যই খাগড়াছড়ির ঘটনা: স্বরাষ্ট্র উপদেষ্টা

শারদীয় দুর্গাপূজা যেন শান্তিপূর্ণভাবে না হতে পারে, সে জন্যই খাগড়াছড়িতে ‘সহিংস ঘটনা ঘটানো’ হয়েছে বলে...

Oct 01, 2025

More from this User

View all posts by admin