সাবেক সেনা কর্মকর্তার এনআইডি ব্লক, দেশত্যাগে নিষেধাজ্ঞা

সাবেক সেনা কর্মকর্তার এনআইডি ব্লক, দেশত্যাগে নিষেধাজ্ঞা

দুর্নীতির অভিযোগ অনুসন্ধানাধীন থাকায় ব্রিগেডিয়ার জেনারেল (অবসরপ্রাপ্ত) সামছুর রহমানের এনআইডি ব্লকসহ বিদেশ গমনে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত।

দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে মঙ্গলবার (০৭ অক্টোবর) ঢাকার মহানগর সিনিয়র স্পেশাল জজ সাব্বির ফয়েজ এ আদেশ দেন।

দুদকের জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।

এদিন সামছুর রহমানের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করেন দুদকের উপপরিচালক আলমগীর হোসেন।

আবেদনে বলা হয়, সামছুর রহমানের বিরুদ্ধে অনিয়ম, দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে। অনুসন্ধানে জানা যায়— সামছুর রহমান এবং তার পরিবারের সদস্যদের নামে দেশে-বিদেশে প্রচুর স্থাবর-অস্থাবর সম্পদ রয়েছে। তারা এই সম্পদ অন্যত্র হস্তান্তর বা স্থানান্তরের পাঁয়তারা করছেন।

সামছুর রহমান ও তার ওপর নির্ভরশীল ব্যক্তিবর্গের নামে থাকা স্থাবর-অস্থাবর সম্পদ অন্যত্র হস্তান্তর বা স্থানান্তর রোধকল্পে এবং তাদের অপরাধমূলক কাজের আলামত রক্ষার স্বার্থে সামছুর রহমানের জাতীয় পরিচয়পত্র স্থগিত বা ব্লক করা ও বিদেশগমণ রহিতকরণ প্রয়োজন।

শুনানি শেষে বিচারক এই আবেদন মঞ্জুর করে আদেশ দেন।

কেআই/এমজেএফ

Comments

0 total

Be the first to comment.

চট্টগ্রাম মহানগর পুলিশের সাবেক কমিশনারকে ৩০ অক্টোবর ট্রাইব্যুনালে হাজারের নির্দেশ  Banglanews24 | আইন ও আদালত

চট্টগ্রাম মহানগর পুলিশের সাবেক কমিশনারকে ৩০ অক্টোবর ট্রাইব্যুনালে হাজারের নির্দেশ 

জুলাই আনদোলনের মামলায় চট্টগ্রাম মহানগর পুলিশের  সাবেক কমিশনার মোঃ সাইফুল ইসলামকে ৩০ অক্টোবর হাজিরের...

Oct 15, 2025

More from this User

View all posts by admin