সাবেক ভূমিমন্ত্রী ও স্ত্রীর বিরুদ্ধে রেড নোটিশ জারির আবেদন মঞ্জুর

সাবেক ভূমিমন্ত্রী ও স্ত্রীর বিরুদ্ধে রেড নোটিশ জারির আবেদন মঞ্জুর

চট্টগ্রাম: সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ এবং তার স্ত্রী রুকমিলা জামানের বিরুদ্ধে ইন্টারপোলের রেড নোটিশ জারির জন্য দুদকের আবেদন মঞ্জুর করেছেন আদালত।  

রোববার (২১ সেপ্টেম্বর) সিনিয়র চট্টগ্রাম মহানগর স্পেশাল জজ (ভারপ্রাপ্ত) মো.আবদুর রহমানের আদালত এই আদেশ দেন।

গত ১৮ সেপ্টেম্বর একই আদালতে রেড নোটিশ জারির আবেদন করা হয়েছিল।

দুদকের পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট মোকাররম হোসাইন বাংলানিউজকে বলেন, দুদকের একাধিক মামলার আসামি সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী ও তার স্ত্রী রুকমিলা জামানের বিরুদ্ধে আদালতে ইন্টারপোলের ‘রেড নোটিশ’ জারির আবেদন করা হয়েছিল।

আরও পাঁচ দেশে সম্পদ

সাইফুজ্জামান চৌধুরীর নামে-বেনামে আরও পাঁচ দেশে সম্পদের খোঁজ পেয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। ভারত, থাইল্যান্ড, মালয়েশিয়া, ফিলিপাইন ও কম্বোডিয়ায় তার সম্পদ অর্জনের রেকর্ড উদ্ধার করেছে দুদকের নেতৃত্বাধীন বিশেষ টাস্কফোর্স।  

রোববার (২১ সেপ্টেম্বর)  দুদক প্রধান কার্যালয়ের উপ-পরিচালক মশিউর রহমান এই তথ্য দেন।  

দুদক সূত্রে জানা যায়, এসব দেশে সম্পদ কেনার তথ্য, ট্যাক্সের কাগজ, বাড়ি ভাড়ার ভাউচারসহ বিভিন্ন ধরনের তথ্য পাওয়া গেছে। ধারণা করা হচ্ছে, কয়েক হাজার কোটি টাকার সম্পদের তথ্য এসব নথিতে আছে, যা সাইফুজ্জামান চৌধুরীর ট্যাক্স ফাইলে দেখানো হয়নি। এর আগে যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, দুবাই ও সিঙ্গাপুরে সাইফুজ্জামানের ৫৮২টি বাড়ি ও ফ্ল্যাটের প্রমাণ পায় দুদক।

মশিউর রহমান বলেন, শনিবার রাতভর কর্ণফুলী থানাধীন চরলক্ষ্যা শিকলবাহা এলাকায় অভিযান চালিয়ে রুখমিলা জামানের গাড়িচালক ইলিয়াসের প্রতিবেশি ওসমানের বাড়ি থেকে উদ্ধার করা ২৩ বস্তা নথি থেকে প্রাথমিকভাবে এই তথ্য পাওয়া গেছে। সব তথ্য এখনও যাচাই করে দেখা সম্ভব হয়নি।  

এমআই/টিসি

Comments

0 total

Be the first to comment.

চবির প্রাক্তনদের প্রাণের মেলা Banglanews24 | চট্টগ্রাম প্রতিদিন

চবির প্রাক্তনদের প্রাণের মেলা

চট্টগ্রাম: কয়েক দশক আগে কিংবা মাত্র কয়েক বছর আগে—যে সময়েই হোক, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শি...

Sep 12, 2025
কেএনএফের পোশাক তৈরি: ইউপিডিএফ নেতা সুইপ্রুর ৮ দিনের রিমান্ড Banglanews24 | চট্টগ্রাম প্রতিদিন

কেএনএফের পোশাক তৈরি: ইউপিডিএফ নেতা সুইপ্রুর ৮ দিনের রিমান্ড

চট্টগ্রাম নগরের পাহাড়তলী থানার সন্ত্রাসবিরোধী আইনে করা মামলায় কুকি-চিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) প...

Sep 23, 2025

More from this User

View all posts by admin