শ্রীকান্তের কটাক্ষ: পাকিস্তান ‘সপ্তম বিভাগের দল’, এশিয়া কাপে খেলতে দেওয়াই অনুচিত

শ্রীকান্তের কটাক্ষ: পাকিস্তান ‘সপ্তম বিভাগের দল’, এশিয়া কাপে খেলতে দেওয়াই অনুচিত

এশিয়া কাপ ২০২৫–এর সুপার ফোরে আবার মুখোমুখি হতে যাচ্ছে ভারত-পাকিস্তান। তবে ম্যাচের আগেই ভারতীয় সাবেক ওপেনার কৃষ্ণমাচারি শ্রীকান্ত পাকিস্তানকে নিয়ে কড়া মন্তব্য করেছেন।

ভারতের বিপক্ষে গ্রুপ পর্বে পাকিস্তান মাত্র ১২৮ রানের পুঁজিও রক্ষা করতে পারেনি; রোহিত শর্মারা ম্যাচ জিতেছিল মাত্র ১৫.৫ ওভারে। ওই ম্যাচের প্রসঙ্গ টেনে নিজের ইউটিউব চ্যানেলে শ্রীকান্ত বলেন, পাকিস্তান এখন সপ্তম বিভাগের দল। এ দলকে মূল দলের সঙ্গে খেলানো উচিত নয়। বরং অ্যাসোসিয়েট (সহযোগী সদস্য) দেশগুলোর সঙ্গে খেলতে পাঠানো উচিত। এত মর্যাদাপূর্ণ টুর্নামেন্টে পাকিস্তানকে খেলতে দেওয়াই ওদের জন্য অনেক বড় ব্যাপার। ’

তিনি আরও বলেন, ‘ভারত-পাকিস্তান ম্যাচ এখন আর দর্শক টানবে না। এ প্রতিদ্বন্দ্বিতা অতীত হয়ে গেছে। এই পাকিস্তান দল ভারতের সামনে কোনো ভয়ই তৈরি করতে পারবে না। ’

পাকিস্তান সম্প্রতি সংযুক্ত আরব আমিরাতকে (ইউএই) মাত্র ১৪৬ রান করেও কোনোভাবে হারিয়ে সুপার ফোরে জায়গা করে নেয়। তবে শ্রীকান্তের মতে, দলটি ভুল পথে এগোচ্ছে প্রধান কোচ মাইক হেসনের অধীনে।

শ্রীকান্ত বলেন, ‘মাইক হেসন সবসময় বলবে যে তারা ভালো খেলছে আর দুর্ভাগ্যজনকভাবে হেরে যাচ্ছে। কিন্তু এই কোচ দিয়ে পাকিস্তানের কোথাও যাওয়া হবে না। ’

নিউজিল্যান্ড জাতীয় দল ও আইপিএলের রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর কোচ হিসেবে দীর্ঘ সময় কাজ করেছেন হেসন। চলতি বছরের মে মাসে তিনি পাকিস্তানের প্রধান কোচ হিসেবে দায়িত্ব নেন।

ভারত-পাকিস্তানের মহারণ অনুষ্ঠিত হবে দুবাইয়ে, আজ রোববার (২১ সেপ্টেম্বর)। এই ম্যাচ নিয়েই এখন উত্তেজনায় ভাসছে ক্রিকেট বিশ্ব।

এমএইচএম

Comments

0 total

Be the first to comment.

More from this User

View all posts by admin