সাধারণ দোকানে রাকসুর ব্যালট পেপার ছাপানো হয়নি: প্রধান নির্বাচন কমিশনার

সাধারণ দোকানে রাকসুর ব্যালট পেপার ছাপানো হয়নি: প্রধান নির্বাচন কমিশনার

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু), হল সংসদ ও সিনেট প্রতিনিধি নির্বাচনের ব্যালট পেপার সাধারণ কোনও দোকানে ছাপানো হয়নি বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক এফ নজরুল ইসলাম। বুধবার (১৪ অক্টোবর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা জানান তিনি।

ব্যালট পেপার নিয়ে সাংবাদিকদের প্রশ্নে প্রধান নির্বাচন কমিশনার বলেন, ২৮ হাজার ৯০১ ভোটারের জন্য ২৮ হাজার ৯০১টি ব্যালট পেপারই ছাপানো হয়েছে। সাধারণ কোনও দোকানে ব্যালট পেপার ছাপানো হয়নি। বিশ্ববিদ্যালয় বিভিন্ন প্রশ্ন যেখান থেকে তৈরি হয় সেখান থেকে ব্যালট পেপার তৈরি করা হয়েছে। এক্ষেত্রে আটটি ধাপ পেরিয়ে ব্যালট পেপারগুলো প্রস্তুত করা হয়েছে।

উল্লেখ্য, রাকসু নির্বাচনে মোট ২৮ হাজার ৯০১ জন ভোটার ৮৬০ প্রার্থীর পক্ষে তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। প্রার্থীদের মধ্যে কেন্দ্রীয় রাকসুর ২৩টি পদে ৩০৫, সিনেটে ৫টি পদে ৫৮ ও ১৭টি হল সংসদের ২৫৫টি পদে মোট ৫৫৫ প্রার্থী লড়ছেন। মোট ভোটারের মধ্যে ৩৯ দশমিক ১ শতাংশ নারী এবং ৬০ দশমিক ৯ শতাংশ পুরুষ। বিশ্ববিদ্যালয়ের ৯টি একাডেমিক ভবনে স্থাপিত ১৭টি ভোটকেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

Comments

0 total

Be the first to comment.

রাকসু নির্বাচনে ১৭ কেন্দ্রে ভোট গ্রহণ, নিরাপত্তায় থাকবে দুই হাজার পুলিশ BanglaTribune | রাজশাহী বিভাগ

রাকসু নির্বাচনে ১৭ কেন্দ্রে ভোট গ্রহণ, নিরাপত্তায় থাকবে দুই হাজার পুলিশ

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু), হল সংসদ ও সিনেট ছাত্র প্রতিনিধি নির্বাচনের ভোট গ...

Sep 16, 2025

More from this User

View all posts by admin