সাগরে ১৫ দিন ধরে নিখোঁজ স্বামী, থানায় স্ত্রীর জিডি 

সাগরে ১৫ দিন ধরে নিখোঁজ স্বামী, থানায় স্ত্রীর জিডি 

চট্টগ্রাম: ‘এফবি খাজা আজমীর’ নামের একটি ফিশিং বোটের মালিক আলী আকবর ১৫ দিন ধরে ১৫ জন স্টাফসহ সাগরে নিখোঁজ রয়েছেন। স্বামীর সন্ধান চেয়ে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন স্ত্রী সেলিনা আক্তার।

জিডিতে সেলিনা আক্তার উল্লেখ করেন, তার স্বামী একজন ব্যবসায়ী।

এই ধারাবাহিকতায় চলতি মাসের ১৩ সেপ্টেম্বর রাত ৯টার দিকে আলী আকবর (৪৯) নিজে ও তার অধীনে থাকা বোটের মাঝি আবু তাহের (৫৫), জামাল (৪৫), রুবেলসহ (৩৫) মোট ১৪-১৫ জন স্টাফ নিয়ে বাকলিয়া থানাধীন নতুন ফিশারিঘাট সংলগ্ন কর্ণফুলী নদী থেকে সাগরে মাছ ধরার উদ্দেশ্যে রওনা দেন।

ওই রাতেই প্রায় ৯টা ৪৫ মিনিটের দিকে সেলিনা আক্তারের সঙ্গে আলী আকবরের সর্বশেষ কথা হয়। তখন তিনি জানান, সাগরে মাছ ধরতে যাচ্ছেন এবং দোয়া করতে বলেন। এরপর থেকে বহুবার যোগাযোগের চেষ্টা করলেও তার ব্যবহৃত মোবাইল নম্বরটি বন্ধ পাওয়া যায়।

সাগরে অবস্থানকালে নেটওয়ার্ক সমস্যার কারণে যোগাযোগ সম্ভব না হওয়ায় সেলিনা আক্তার ১০-১১ দিন অপেক্ষা করেন। এরপরও মাঝি ও স্টাফদের মোবাইল নম্বরে বারবার যোগাযোগের চেষ্টা করেও ব্যর্থ হন। বর্তমানে তার স্বামীসহ মোট ১৫ জন এবং বোটটি নিখোঁজ রয়েছে।

সদরঘাট নৌ পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বাংলানিউজকে বলেন, ‘এফবি খাজা আজমীর’ নামের একটি বোটসহ ১৫ জন স্টাফ নিখোঁজের বিষয়ে সেলিনা আক্তার নামে এক নারী সাধারণ ডায়েরি করেছেন। বিষয়টি খতিয়ে দেখতে পুলিশের কয়েকটি টিম কাজ করছে।

বিই/টিসি

Comments

0 total

Be the first to comment.

চবির প্রাক্তনদের প্রাণের মেলা Banglanews24 | চট্টগ্রাম প্রতিদিন

চবির প্রাক্তনদের প্রাণের মেলা

চট্টগ্রাম: কয়েক দশক আগে কিংবা মাত্র কয়েক বছর আগে—যে সময়েই হোক, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শি...

Sep 12, 2025
কেএনএফের পোশাক তৈরি: ইউপিডিএফ নেতা সুইপ্রুর ৮ দিনের রিমান্ড Banglanews24 | চট্টগ্রাম প্রতিদিন

কেএনএফের পোশাক তৈরি: ইউপিডিএফ নেতা সুইপ্রুর ৮ দিনের রিমান্ড

চট্টগ্রাম নগরের পাহাড়তলী থানার সন্ত্রাসবিরোধী আইনে করা মামলায় কুকি-চিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) প...

Sep 23, 2025

More from this User

View all posts by admin