৫ দলের সঙ্গে গণতন্ত্র মঞ্চের বৈঠক

৫ দলের সঙ্গে গণতন্ত্র মঞ্চের বৈঠক

জুলাই সনদ বাস্তবায়নে মতানৈক্য দূরীকরণ এবং নির্বাচনসহ বর্তমান রাজনৈতিক সংকট উত্তরণে গণতন্ত্র মঞ্চ ও ৫ দলের অনানুষ্ঠানিক বৈঠক হয়েছে।

সোমবার (২৯ সেপ্টেম্বর) গণসংহতি আন্দোলনের দলীয় কার্যালয় ভবনে গণতন্ত্র মঞ্চভুক্ত দলগুলোর সঙ্গে বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (বাসদ), বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (মার্কসবাদী), বাংলাদেশ জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ), বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) ও জাতীয় গণফ্রন্টের এ বৈঠক হয়।

jwARI.fetch( $( "#ari-image-jw68dab884d080c" ) );

বৈঠকে উপস্থিত ছিলেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি, নির্বাহী সমন্বয়কারী আবুল হাসান রুবেল, ভাসানী জনশক্তি পার্টির চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা শেখ রফিকুল ইসলাম বাবলু, জেএসডির জ্যেষ্ঠ সহ-সভাপতি তানিয়া রব, নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, রাষ্ট্র সংস্কার আন্দোলনের প্রধান সমন্বয়ক হাসনাত কাইয়ূম।

জুলাই সনদের বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে দলগুলোর মধ্যকার মতানৈক্য দূর করে বৃহত্তর ঐকমত্য তৈরির উদ্দেশ্যে বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে মতবিনিময় করছে গণতন্ত্র মঞ্চভুক্ত দলগুলো। এরই ধারাবাহিকতায় আজকের বৈঠকটি অনুষ্ঠিত হয়েছে।

বৈঠকে নেতারা চলমান রাজনৈতিক সংকট ও সমাধান নিয়ে আলোচনা করেন। সেই সঙ্গে বিচার, সংস্কার ও নির্বাচনের পথরেখা নিয়ে কথা বলেন।

Comments

0 total

Be the first to comment.

নিউইয়র্কে আখতারের ওপর হামলা: নিরাপত্তায় ব্যর্থতার জন্য দায়ীদের বিচার চায় এনসিপি BanglaTribune | দল ও সংগঠন

নিউইয়র্কে আখতারের ওপর হামলা: নিরাপত্তায় ব্যর্থতার জন্য দায়ীদের বিচার চায় এনসিপি

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, যুক্তরাষ্ট্রে সরকারি প্রটোকল কর্মকর্তাদের...

Sep 23, 2025

More from this User

View all posts by admin