শাহজালালে আগুনে ক্ষয়ক্ষতি নিরূপণে অর্থ মন্ত্রণালয়ের কমিটি

শাহজালালে আগুনে ক্ষয়ক্ষতি নিরূপণে অর্থ মন্ত্রণালয়ের কমিটি

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজ এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় ক্ষয়ক্ষতি নিরূপণের জন্য পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগ।

শনিবার (১৮ অক্টোবর) রাত ৯টার পর এক সংবাদ বিজ্ঞপ্তিতে আগুন নিয়ন্ত্রণে আসার কথা জানায় বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়।

আগুনে বিপুল পরিমাণ আমদানি–রপ্তানি পণ্য, বিশেষ করে কুরিয়ার ও কনসাইনমেন্ট পণ্য ক্ষতিগ্রস্ত হয় বলে প্রাথমিকভাবে জানা গেছে।

অভ্যন্তরীণ সম্পদ বিভাগের জারি করা প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, অগ্নিকাণ্ডের ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ ও প্রয়োজনীয় সুপারিশ দেওয়ার জন্য যে কমিটি গঠন করা হয়েছে, তার আহ্বায়ক করা হয়েছে অর্থ মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব মোহাম্মদ মাহবুবুর রহমান পাটওয়ারীকে।

কমিটির অন্যান্য সদস্যরা হলেন- জাতীয় রাজস্ব বোর্ডের প্রথম সচিব মো. রইচ উদ্দিন খান, প্রথম সচিব মো. তারেক হাসান, কাস্টম হাউস ঢাকার যুগ্ম কমিশনার মুহাম্মদ কামরুল হাসান ও অভ্যন্তরীণ সম্পদ বিভাগের উপ-সচিব পঙ্কজ বড়ুয়া, যিনি কমিটির সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন।

কমিটিকে দ্রুততম সময়ে অগ্নিকাণ্ডে সার্বিক ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করে সরকারের কাছে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

এদিকে অগ্নিকাণ্ডের পর আমদানি–রপ্তানি কার্যক্রম যেন বিঘ্নিত না হয়, সেজন্য জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) বিশেষ ব্যবস্থায় ঢাকা কাস্টম হাউসের কার্যক্রম অব্যাহত রাখার উদ্যোগ নিয়েছে।

সরকারি কর্মকর্তাদের ধারণা, কার্গো ভিলেজের কুরিয়ার অংশে এই আগুনের ঘটনায় কয়েকশ’ কোটি টাকার পণ্য ক্ষতিগ্রস্ত হতে পারে। তদন্ত কমিটি বিস্তারিত তথ্য যাচাই করে প্রকৃত ক্ষতির হিসাব নির্ধারণ করবে।

Comments

0 total

Be the first to comment.

নির্বাচনি প্রশিক্ষণ ইনস্টিটিউটের মহাপরিচালক হলেন হাসানুজ্জামান BanglaTribune | জাতীয়

নির্বাচনি প্রশিক্ষণ ইনস্টিটিউটের মহাপরিচালক হলেন হাসানুজ্জামান

নির্বাচন কমিশন সচিবালয়ের মাঠ পর্যায়ে কর্মরত পরিচালক মুহাম্মদ হাসানুজ্জামানকে নির্বাচনি প্রশিক্ষণ ইনস...

Sep 15, 2025

More from this User

View all posts by admin