শাহজালালে বেবিচকের বোর্ডিং ব্রিজ অপারেটরসহ আটক ২

শাহজালালে বেবিচকের বোর্ডিং ব্রিজ অপারেটরসহ আটক ২

হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৭৬১ গ্রাম স্বর্ণালঙ্কারসহ কবির হোসেন (৫৩), ও কুদ্দুছ (৪১) নামে দুইজনকে আটক করেছে এয়ারপোর্ট (১৩) আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) । কবির হোসেন বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) বোর্ডিং ব্রিজ অপারেটর।

এপিবিএন সূত্র জানায়,  বৃহস্পতিবার (৯ অক্টোবর) রাত আড়াইটার দিকে বিমানবন্দরের বহির্গমন ১ নম্বর টার্মিনালের ৩ নম্বর গ্লাস গেটের সামনে কবির হোসেন (৫৩) গোপনে কুদ্দুছ (৪১) কে একটি ছোট হাত ব্যাগ দেওয়ার সময় উপস্থিত যাত্রী ও সহযাত্রীদের সন্দেহ হলে সেখানে গোলযোগের সৃষ্টি হয়। এমতাবস্থায় সেখানে এয়ারপোর্ট এপিবিএন ফোর্স গিয়ে ওই দুই ব্যক্তিকে আটক করে। এরপর তাদেরকে জ্ঞিজ্ঞাসার জন্য এয়ারপোর্ট আর্মড পুলিশ অফিসে নিয়ে আসা হয়। সেখানে তল্লাশিকালে তাদের কাছ থেকে ৭৬১ গ্রাম স্বর্ণ উদ্ধার করা হয়।  

এপিবিএন জানায়, আটক ব্যক্তিরা দীর্ঘদিন ধরে বিমানবন্দরে স্বর্ণ চোরাচালান সিন্ডিকেটের সঙ্গে জড়িত। এবং রিসিভার হিসেবে কাজ করে আসছে বলে জানা যায় । তাদের বিরুদ্ধে বিমানবন্দর থানায় মামলা দায়ের করা হয়েছে।

এ বিষয়ে এয়ারপোর্ট (১৩) আর্মড পুলিশ ব্যাটালিয়নের অপারেশনাল কমান্ডার মোহাম্মদ মোজাম্মেল হক জানান, আমরা বিমানবন্দর এলাকায় চোরাচালান রোধ ও অন্যান্য অপরাধ দমনে নিয়মিত ভিত্তিতে সতর্ক দৃষ্টি রাখছি। বিমানবন্দর ব্যবহার করে যেকোনও চোরাচালান রোধে আমাদের আভিযান অব্যাহত থাকবে।

 

Comments

0 total

Be the first to comment.

জুলাইয়ের মামলা থেকে বাঁচানোর কথা বলে চাঁদাবাজি, ৩ সমন্বয়ক কারাগারে BanglaTribune | অন্যান্য

জুলাইয়ের মামলা থেকে বাঁচানোর কথা বলে চাঁদাবাজি, ৩ সমন্বয়ক কারাগারে

জুলাই আন্দোলনের মামলা থেকে অব্যাহতির ব্যবস্থা করে দেওয়ার কথা বলে ১০ লাখ টাকা চাঁদা দাবি এবং সাড়ে পাঁ...

Sep 12, 2025

More from this User

View all posts by admin