সাজেক ভ্যালি থেকে শুরু...

সাজেক ভ্যালি থেকে শুরু...

শুরু হচ্ছে ভ্রমণবিষয়ক নতুন টিভি অনুষ্ঠান। বৈশাখী টিভির জন্য নির্মিত এই আয়োজনের নাম ‘ভ্রমণ বাংলাদেশ’। 

২৫ অক্টোবর থেকে অনুষ্ঠানটির প্রচার হবে সপ্তাহের প্রতি শনি ও মঙ্গলবার সন্ধ্যা ৫টা ৪০ মিনিটে। 

প্রথম পর্ব সাজানো হয়েছে রাঙ্গামাটির সাজেক ভ্যালি নিয়ে। টিপু আলম মিলনের সার্বিক ব্যবস্থাপনায়, মুরাদ খানের গ্রন্থনা, চিত্রগ্রহণ ও পরিচালনায় অনুষ্ঠানের ধারাবর্ণনা করেছেন সৈয়দ ইসমাত তোহা। প্রযোজনা বৈশাখী টিভি অনুষ্ঠান বিভাগ। jwARI.fetch( $( "#ari-image-jw68fb2fa90627c" ) ); বৈশাখী টিভির উপব্যবস্থাপনা পরিচালক ও  প্রধান সম্পাদক টিপু আলম মিলন বলেন, ‘এরকম একটি প্রোগ্রাম করার ইচ্ছে দীর্ঘদিনের। কারণ, আমাদের দেশে একদিকে যেমন আছে পৃথিবীর দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজার, সবচেয়ে বড় ম্যানগ্রোভ বনাঞ্চল সুন্দরবন, একই জায়গা থেকে সূর্যোদয় ও সূর্যাস্ত দেখার মতো বিরল জায়গা কুয়াকাটা, দেশের একমাত্র প্রবালদ্বীপ সেন্টমার্টিন আবার তেমনি আছে পার্বত্য চট্টগ্রামের পাহাড়, বন, লেক এবং সিলেটের চা বাগান ও ছোট বড় বনাঞ্চল। নদীমাত্রিকতায় সর্বত্র জালের মতো ছড়িয়ে আছে অসংখ্য নদ-নদী, এছাড়াও উত্তর ও পূর্বাঞ্চলের হাওড়-বাওড়গুলো প্রাকৃতিক সৌন্দর্যের এক অন্যতম লীলাভূমি। এরকম আকর্ষণীয় স্থাপনা ও দর্শনীয় স্থান ছড়িয়ে আছে বাংলার উত্তর থেকে দক্ষিণে, পূর্ব থেকে পশ্চিমে। আমি এর সবকিছু দেখাতে চাই এই অনুষ্ঠানের মাধ্যমে।’ jwARI.fetch( $( "#ari-image-jw68fb2fa9062ad" ) ); সঠিক তথ্য ও নান্দনিক প্রকৃতির ভিতর দিয়ে ভ্রমণ পিপাসু মানুষকে ভ্রমণে আকৃষ্ট করা এবং দেশীয় সংস্কৃতির অগ্রযাত্রাকে বেগবান করাই ‘ভ্রমণ বাংলাদেশ’-এর মূল লক্ষ্য।

Comments

0 total

Be the first to comment.

এক টিকিটে তিন নাটক! BanglaTribune | বিনোদন

এক টিকিটে তিন নাটক!

নাট্যপ্রেমীদের জন্য এক অনন্য সন্ধ্যা অপেক্ষা করছে! চারুনীড়ম থিয়েটার উদযাপন করতে যাচ্ছে তাদের ১০০তম ম...

Sep 13, 2025

More from this User

View all posts by admin