সাংবাদিকদের ওপর চড়াও হওয়ায় এনসিপির সংবাদ সম্মেলন বয়কট

সাংবাদিকদের ওপর চড়াও হওয়ায় এনসিপির সংবাদ সম্মেলন বয়কট

রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সংবাদ সম্মেলনে গণমাধ্যমকর্মীদের ওপর জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাকর্মীরা চড়াও হওয়ায় তাদের সংবাদ সম্মেলন বয়কট করেছেন সাংবাদিকরা।

বৃহস্পতিবার (২ অক্টোবর) সকাল পৌনে ১০টার দিকে বিমানবন্দরের ভিআইপি গেটে এ ঘটনা ঘটে।

গণমাধ্যমকর্মীদের অভিযোগ, তারা এনসিপি নেতাকর্মীদের দ্বারা লাঞ্ছিত হয়েছেন। তার প্রতিবাদ জানিয়ে দলটির সংবাদ সম্মেলন বয়কট করেছেন তারা।

জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে অংশ নিয়ে আজ বৃহস্পতিবার (২ অক্টোবর) দেশে ফিরেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস এবং তার সফরসঙ্গীরা। তাদের সফর নিয়ে বিমানবন্দরে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছিল।

এর মধ্যে বিমানবন্দরের ভিআইপি গেটে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির ব্রিফিং করছিলেন। যিনি প্রধান উপদেষ্টার যুক্তরাষ্ট্র সফরে দলটির পক্ষ থেকে সঙ্গী হয়েছিলেন।

হুমায়ুন কবির যখন কথা বলছিলেন, তখন সেখানে উপস্থিত এনসিপি নেতারা উচ্চস্বরে স্লোগান দিচ্ছিলেন। তাতে বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয়। এ সময় সাংবাদিকরা তাদের থামার অনুরোধ করলে সাংবাদিকদের ওপর চড়াও হয় এনসিপির নেতাকর্মীরা।

তাদের অসদাচারণের প্রতিবাদে সাংবাদিকরা এনসিপির সদস্য সচিব আখতার হোসেন ও সিনিয়র যুগ্ম সদস্য সচিব তাসনিম জারার ব্রিফিং বয়কট করেন।

/এমএন

Comments

0 total

Be the first to comment.

লেজুড়বৃত্তিক ছাত্র-শিক্ষক রাজনীতির মাশুল দিতে হচ্ছে: বদিউল আলম মজুমদার JamunaTV | জাতীয়

লেজুড়বৃত্তিক ছাত্র-শিক্ষক রাজনীতির মাশুল দিতে হচ্ছে: বদিউল আলম মজুমদার

ফাইল ছবি।নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান বদিউল আলম মজুমদার বলেছেন, লেজুড়বৃত্তিক শিক্ষক ও ছ...

Sep 13, 2025

More from this User

View all posts by admin