সেনা জোনের উদ্যোগে বৌদ্ধ ধর্মাবলম্বীদের প্রবারণা পূর্ণিমা উপলক্ষে আর্থিক অনুদান

সেনা জোনের উদ্যোগে বৌদ্ধ ধর্মাবলম্বীদের প্রবারণা পূর্ণিমা উপলক্ষে আর্থিক অনুদান

বান্দরবানে সেনা জোনের উদ্যোগে বৌদ্ধ ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় ও সামাজিক উৎসব (প্রবারণা পূর্ণিমা) উপলক্ষে গরিব ও দুস্থ পরিবার, বৌদ্ধবিহার ও বৌদ্ধ ধর্মাবলম্বী সংগঠনের মাঝে আর্থিক সহায়তা দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার  (০২ অক্টোবর) দুপুর ১২টায় বান্দরবান সেনা জোনের মাল্টিপারপাস শেডে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে এই অনুদান বিতরণ কার্যক্রম শেষ হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান সেনা জোনের জোন উপ-অধিনায়ক মেজর নাফিউ সিদ্দিকী রোমান, জোনাল স্টাফ অফিসারবৃন্দ, ইলেকট্রনিক্স ও প্রিন্ট মিডিয়ার কর্মীবৃন্দ এবং বিভিন্ন এলাকা থেকে আগত সুবিধাভোগীগণ।

প্রধান অতিথির বক্তব্যে জোন উপ অধিনায়ক বলেন, পার্বত্য চট্টগ্রামে শান্তি প্রতিষ্ঠা, উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন এবং সব সম্প্রদায়ের মধ্যে সম্প্রীতি রক্ষায় বাংলাদেশ সেনাবাহিনী গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। নিরাপত্তার পাশাপাশি সেনাবাহিনী জনসেবা ও মানবিক সহায়তায় সবসময় আন্তরিকভাবে নিয়োজিত। প্রবারণা পূর্ণিমা  উৎসব একটি ঐতিহ্যবাহী ধর্মীয় ও সামাজিক উৎসব, যেখানে আমরা চাই সবাই আনন্দে অংশগ্রহণ করুক। এই উদ্যোগ তারই একটি অংশ, এবং ভবিষ্যতেও এই ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে। এ বছর সর্বমোট ২৭ জন ব্যক্তি, ৮টি বৌদ্ধ বিহার এবং ১০টি সংগঠনকে আর্থিক সহায়তা দেওয়া হয়।   অনুষ্ঠান শেষে আগত সুবিধাভোগীদের মাঝে অনুদান হস্তান্তর করা হয় এবং সবাই উৎসবের আনন্দ ভাগ করে নেয়।

আরএ

Comments

0 total

Be the first to comment.

More from this User

View all posts by admin