বান্দরবানের রোয়াংছড়ির বেতছড়া মুখপাড়া এলাকায় সাঙ্গু নদের চরে মুলা তুলতে ব্যস্ত সময় পার করছেন চাষিরা। মৌসুমের প্রথম ফলন বাজারে বিক্রির জন্য প্রস্তুত করছেন তাঁরা। চর থেকে দল বেঁধে মুলা সংগ্রহ করে বাজারে সরবরাহ করা হয়। এসব মুলা স্থানীয় বাজারের চাহিদা মিটিয়ে চট্টগ্রামসহ দেশের বিভিন্ন এলাকায় যায়। সাঙ্গুর চরের মুলা নিয়ে এবারের ছবির গল্প: