শাপলা প্রতীকের মাধ্যমেই নিবন্ধন হতে হবে: নাসিরউদ্দীন পাটওয়ারী

শাপলা প্রতীকের মাধ্যমেই নিবন্ধন হতে হবে: নাসিরউদ্দীন পাটওয়ারী

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দীন পাটওয়ারী বলেছেন, আমরা আজও শাপলা, সাদা শাপলা, লাল শাপলা চেয়েছি। এই সিদ্ধান্ত থেকে সরছি না। এটা নিয়ে ষড়যন্ত্র চলছে। কিন্তু এই তিনটি প্রতীকের মাধ্যমেই নিবন্ধন হতে হবে।

সোমবার (২২ সেপ্টেম্বর) রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দীনের সঙ্গে বৈঠক শেষে তিনি এসব কথা বলেন।

নাসিরউদ্দীন পাটওয়ারী বলেন, আমরা আজ নিবন্ধন, প্রতীক ও প্রবাসী ভোটাধিকার নিয়ে কথা বলেছি। কমিশন আমাদের বিষয়ে ইতিবাচক সিদ্ধান্ত নিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করবে।

তিনি বলেন, আমাদের জন্য একটি সুখবর আসছে জুলাই পরবর্তী সময়ে। আমরা আজকেও বলেছি...শাপলা, সাদা শাপলা, লাল শাপলা চেয়েছি। আমরা এই সিদ্ধান্ত থেকে সরছি না। এটা নিয়ে ষড়যন্ত্র চলছে। তিনটি প্রতীকের মাধ্যমেই নিবন্ধন হতে হবে। এর ব্যত্যয় হবে না। ইসি না মানলে কীভাব আদায় করতে হয় তা আমরা জানি।

ইসির প্রতীকের সংশোধনীর মধ্যে শাপলা নেই, তাহলে আপনারা কীভাবে পাবেন প্রশ্নে তিনি বলেন, এই সংশোধনীতে যদি না আসে তাহলে আবার তারা করবেন। সংশোধনী যে কোনও সময় করার সুযোগ থাকে। আমরা শাপলা থেকে সরছি না। এনসিপি শাপলাতেই থাকবে।

তিনি আরও বলেন, আমাদের ১৫০টির মতো আসনে জয়ী হওয়ার সম্ভাবনা রয়েছে। জেলায় জেলায় সাবেক সেনা কর্মকর্তা, জুলাই অভ্যুত্থানে নারী, কৃষক, শ্রমিকসহ যারা ছিলেন তাদের নিয়ে প্রার্থিতা থাকবে। আমাদের আলোচনা চলছে।

Comments

0 total

Be the first to comment.

নিউইয়র্কে আখতারের ওপর হামলা: নিরাপত্তায় ব্যর্থতার জন্য দায়ীদের বিচার চায় এনসিপি BanglaTribune | দল ও সংগঠন

নিউইয়র্কে আখতারের ওপর হামলা: নিরাপত্তায় ব্যর্থতার জন্য দায়ীদের বিচার চায় এনসিপি

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, যুক্তরাষ্ট্রে সরকারি প্রটোকল কর্মকর্তাদের...

Sep 23, 2025

More from this User

View all posts by admin