সারা দেশে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৮৪৯ জন

সারা দেশে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৮৪৯ জন

ঢাকাসহ সারা দেশে ২৪ ঘণ্টায় অভিযান চালিয়ে ১ হাজার ৮৪৯ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ শুক্রবার এক খুদে বার্তায় পুলিশ সদর দপ্তর এ তথ্য জানিয়েছে।

খুদে বার্তায় বলা হয়, গত বুধবার দিবাগত রাত ১২টা থেকে গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত ১২টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ঢাকাসহ সারা দেশে চালানো অভিযানে বিভিন্ন মামলা ও গ্রেপ্তারি পরোয়ানায় ১ হাজার ২২৫ জনকে এবং বিভিন্ন অপরাধে ৬২৪ জনকে গ্রেপ্তার করা হয়।

এ সময় একটি একনলা বন্দুক, দুটি দেশে তৈরি এলজি, একটি গুলির খোসা উদ্ধার করা হয়।

Comments

0 total

Be the first to comment.

বিদেশি গোয়েন্দা সংস্থার এজেন্ট দাবি করা সেই এনায়েত করিমকে মিন্টো রোড থেকে গ্রেপ্তার Prothomalo | অপরাধ

বিদেশি গোয়েন্দা সংস্থার এজেন্ট দাবি করা সেই এনায়েত করিমকে মিন্টো রোড থেকে গ্রেপ্তার

বিশেষ একটি দেশের গোয়েন্দা সংস্থার এজেন্ট দাবি করা এনায়েত করিম চৌধুরী ওরফে মাসুদ করিমকে (৫৫) সন্দেহভ...

Sep 14, 2025

More from this User

View all posts by admin