সুনামগঞ্জে দুই পক্ষের সংঘর্ষে নিহত ১, আটক ৪

সুনামগঞ্জে দুই পক্ষের সংঘর্ষে নিহত ১, আটক ৪

সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলায় পূর্ব বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে সেজাউল ইসলাম ওরফে কালা মিয়া (৩৫) নামের একজন নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত ৯ জন আহত হয়েছেন। শুক্রবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার লক্ষ্মীপুর গ্রামে এই ঘটনা ঘটে।

নিহত সেজাউল ইসলাম লক্ষ্মীপুর গ্রামের মৃত মুজিবুর রহমানের ছেলে। এ ঘটনায় জড়িত সন্দেহে এরইমধ্যে ৪ জনকে আটক করেছে পুলিশ।

পুলিশ ও স্থানীয়রা জানান, লক্ষ্মীপুর গ্রামের ইউপি সদস্য কামরুল ইসলাম ও আব্দুল মতিনের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এর জেরে আজ সকালে দুইপক্ষের মধ্যে উত্তেজনা দেখা দেয়। একপর্যায়ে সালিসের মাধ্যমে বিষয়টি মীমাংসা করে গ্রামবাসী। এরপরও শুক্রবার দুপুরে দুইপক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় ধারালো অস্ত্রের আঘাতে সেজাউল ইসলামসহ কয়েকজন আহত হয়। পরে আহতদের উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে সেজাউলের মৃত্যু হয়।

জামালগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) জয়নাল হোসেন জানান, ঘটনার সাথে জড়িত সন্দেহে চারজনকে আটক করা হয়েছে। বর্তমানে গ্রামের পরিবেশ শান্ত রয়েছে।

/আরএইচ

Comments

0 total

Be the first to comment.

চুয়াডাঙ্গার দুইটি সংসদীয় আসনের ভোটকেন্দ্রের খসড়া তালিকা প্রকাশ  JamunaTV | সারাদেশ

চুয়াডাঙ্গার দুইটি সংসদীয় আসনের ভোটকেন্দ্রের খসড়া তালিকা প্রকাশ 

চুয়াডাঙ্গা জেলার দুইটি সংসদীয় আসনের খসড়া ভোটকেন্দ্রের তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন। খসড়া তা...

Sep 13, 2025

More from this User

View all posts by admin